মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুতে ফেসবুকে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাতে তিনি একটি পোস্টে লেখেন, "৮৭ বছরের এই ঐতিহাসিক চরিত্রের প্রয়াণে আমি শোকাহত।

প্রয়াত মার্গারেট থ্যাচার

মারা গেলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। হঠাতই হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান তিনি। তাঁর সচিব লর্ড বেল সংবাদ মাধ্যমকে থ্যাচারের মৃত্যু সংবাদ জানিয়েছেন।

মিলিওনেয়র হওয়ার পথে মালালা

নিজের অভিজ্ঞতার কথা লিখে এবার তিন মিলিয়ন মার্কিন ডলারের মালকিন হতে চলেছে পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসাফজাই। তালিবানি ফতোয়া অগ্রাহ্য করে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিল মালালা। `শাস্তি` স্বরূপ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালালার মাথায় গুলি চালায় তালিবানরা।

ইংল্যান্ডের খাল থেকে উদ্ধার নিখোঁজ সৌভিকের দেহ

ম্যানচেস্টারের একটি খাল থেকে উদ্ধার হল নিখোঁজ ছাত্র সৌভিক পালের দেহ। গত বছরের ১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড-এর ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের পাশে ব্রিজওয়াটার ক্যানাল থেকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টোর সময় ১৮ বছরেরে এই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিস। ঘটনায় সৌভিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিস। তবে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর কলিন লারকিং বলেন সৌভিকের মৃত্যু কোনও রহস্যজনক ঘটনা নয়। এই বিষয় বিস্তারিত ব্যাখা দেননি তিনি। তবে পুলিসের রিপোর্ট খুব দ্রুত করোনারের কাছে জমা পড়বে।

অলিম্পিকের কাঁধে ভর করে লন্ডনে পেনি পোস্টের যুগ

অলিম্পিকে ব্রিটেনের হয়ে সোনা জিতলেই সেই ক্রীড়াবিদের শহরের ডাক বাক্সগুলোতে লাগবে সোনালী রঙ। নিজেদের দেশে অলিম্পিক উপলক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটিশ ডাক সংস্থা রয়েল মেল।

অলিম্পিকের পদক জয়ের তালিকায় উপরের দিকে থাকতে প্রস্তুত ব্রিটেন

গত অলিম্পিকের পদক জয়ের তালিকায় প্রথম দুটি দেশ চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবারও প্রথম স্থান দখল করার জন্য লড়াইয়ে। লন্ডন অলিম্পিক শুরুর আগে নিজেদের দেশে তাই প্রথম তিনে থাকার চেষ্টা চালাচ্ছে ব্রিটেন।

ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চাইলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

ফের খবরের শিরোনামে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ! মঙ্গলবার রাতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সশরীরে হাজির হয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যৌন হেনস্থার জোড়া মামলায় অভিযুক্ত উইকিলিক্‌স-এর প্রতিষ্ঠাতা। ২০১০ সালের দুই সুইডিশ মহিলাকে যৌন হেনস্তার ঘটনায় অভিযুক্ত অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনের আদালতে মামলা রয়েছে।

আজলান শাতে ব্রোঞ্জ ভারতের

আজলান শা হকিতে ব্রোঞ্জ পেল ভারত। রবিবার মালয়শিয়ার ইপোতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ তুলে নেয় ভারত। এদিন ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে অ্যাসলে জ্যাকসনের গোলে এগিয়ে গিয়েছিল গ্রেট ব্রিটেন। ৪২ মিনিটে অবশ্য শিবেন্দ্র সিংয়ের গোলে সমতা ফেরায় নবসের দল।

প্রত্যর্পণের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের আবেদন খারিজ

জোর ধাক্কা খেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে প্রত্যর্পণের বিরুদ্ধে তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। যৌন হেনস্থার জোড়া মামলায় অভিযুক্ত উইকিলিক্‌স-এর প্রতিষ্ঠাতাকে সুইডেনে প্রত্যর্পণের ব্যাপারে লন্ডন হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের পূর্ব সিদ্ধান্তই বহাল রেখেছে ব্রিটিশ মুলুকের শীর্ষ আদালত।