অনার কিলিং; ১৪ দিনের জেল হেফাজত খুনি দাদার

অনার কিলিংয়ের ঘটনায় আজও থমথমে নাদিয়াল। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত এলাকাবাসী। অভিযুক্ত মেহতাব আলমকে আলিপুর আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়নাতদন্ত হয়েছে মৃতদেহের। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তলোয়ারটি। শুক্রবার নাদিয়াল থানা এলাকায় এই ভয়াবহ ঘটনার রেশ আজও রয়ে গিয়েছে। মোবাইল ফোনে তোলা সেই ছবি ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাতেও।

কলকাতায় অনার কিলিং, বোনের মাথা কেটে আত্মসমর্পণ দাদার

পরিবারের সম্মান বাঁচাতে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কলকাতা। প্রথম `অনার কিলিং` এর ঘটনা ঘটল এরাজ্যে, খোদ কলকাতার বুকে। বন্দর এলাকার নাদিয়াল থানা এলাকায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসা অত্যাচারিত বোনের মাথা কেটে খুন করল দাদা। পরে সেই কাটা মাথা নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি মেহতাব আলম।