ডালমিয়ার উত্তরসূরি হতে চলেছেন সৌরভ! ময়দানে জোর জল্পনা

সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি কে তা নিয়ে রীতিমত সরগরম বাংলা ক্রিকেট মহল। এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ডালমিয়াই। সকলেই যখন হাতড়ে বেড়াচ্ছেন ডালমিয়ার উত্তরসূরি, ঠিক তখনই ডালমিয়া জানিয়ে দিলেন উত্তরসূরি তৈরিই আছে। ডালমিয়া ক্যামেরার সামনে নিজে মুখে জানালেন সে কথা।

জন্মদিনে কলকাতায় ৪০ পাউন্ডের কেক কাটবেন সচিন

আজ জন্মদিনে ইডেনে ব্যাট হাতে নামছেন সচিন তেণ্ডুলকর। মাস্টার ব্লাস্টারের চল্লিশতম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে সিএবি।  

মন্ত্রিসভায় ফেরার ইঙ্গিত বিক্ষুব্ধ মাস্টারমশাইয়ের

ফের মন্ত্রিসভায় ফেরার ইঙ্গিত দিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের তরফে সুব্রত বক্সী তাঁকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে দাবি তৃণমূলের ওই বিক্ষুব্ধ মন্ত্রীর। এমনকি গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আশ্বাস পাওয়ার দাবি করেন সিঙ্গুরের ওই তৃণমূল নেতা।

সিএবিকে বিনা মূল্যের টিকিট দিল নাইট রাইডার্স

সিএবি-র চাপে শেষ পর্যন্ত নতিস্বীকার করল কলকাতা নাইট রাইডার্স। সিএবি-র দাবি মেনে তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের আসন সংখ্যার দশ শতাংশ বিনা মূল্যের টিকিট দিল। প্রথমে সিএবি-র দাবি মানতে চায়নি কেকেআর কর্তৃপক্ষ। সেসময় সিএবি কর্তারা জানিয়ে দেন তাঁরা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবেন। এরপর কেকেআর কর্ণধার শাহরুখ খানের নির্দেশে সিএবিকে টিকিট দেওয়া হয়। সিএবি তাঁদের অনুমোদিত প্রতিটি ক্লাবকে কুড়িটি করে বিনা মূল্যের টিকিট দিচ্ছে।  

সংশোধিত খাদ্য সুরক্ষা বিলে সিলমোহর দিল মন্ত্রিসভা

মন্ত্রিসভায় পাস হল সংশোধিত খাদ্য সুরক্ষা বিল। এর ফলে অন্তদয়া অন্ন যোজনার অন্তর্গত দেশের ২ কোটি ৪৩ লক্ষ দরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩৫ কেজি করে চাল দেবে সরকার। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মেনেই এই বিল সংশোধিত হল।

ধর্ষণ প্রতিরোধ বিলের খসড়ায় সম্মতি ক্যাবিনেটের

মহিলাদের উপর ক্রমবর্ধমান যৌননির্যাতনে লাগাম পড়াতে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর চূড়ান্ত সম্মতির পর ধর্ষণ প্রতিরোধ বিলের খসড়ায় সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব মেনেই এই খসড়াতে সম্মতিক্রমে সহবাসের বয়ঃসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করা হচ্ছে। আগামী সোমবার এবিষয়ে সর্বদলীয় বৈঠক হবে৷

বাজেটের আগে আজ মন্ত্রিসভার বৈঠক

বাজেট অধিবেশনের আগে আজই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এবারের অধিবেশনের বিশেষ গুরুত্ব রয়েছে কেন্দ্রের কাছে। জমি অধিগ্রহণ সংশোধন বিল, খাদ্য নিরাপত্তা বিল, ধর্ষণ বিরোধী আইন কঠোর করা সহ আরও কয়েকটি বিল পেশ করতে চায় কেন্দ্র। সেই বিল পেশ এবং পাশ করানো সরকারের কাছে বেশ জরুরি।

ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

প্রথমে কানপুরে না হওয়ায় সেই টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা ছিল। কিন্তু রোটেশনের নিয়মে সেই ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট ইডেনে করার ব্যাপারে এখনও আশাবাদী সিএবি কর্তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে তারা টেস্টের আয়োজন করতে পারবে না। এরপর বিসিসিআই এই টেস্ট হায়দরাবাদে করার সিদ্ধান্ত নিয়েছে।

বাজি ফাটিয়ে খুনের উল্লাসে মাতল সামাজবিরোধীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কেবল চ্যানেলের মালিক সঞ্জীব বর্ধনের খুনের ঘটনায় রীতিমতো উল্লসিত এলাকার সমাজবিরোধীরা। শনিবার দুপুরে মৃতদেহ নিয়ে শোকমিছিলের সময়ই বাজি ফাটিয়ে উল্লাস শুরু করে সমাজবিরোধীরা। শূন্যে গুলিও চালায় তারা। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন শহরের বাসিন্দারা।