ত্রিফলা দুর্নীতিকাণ্ড: ডেপুটেশনে পুর ইঞ্জিনিয়াররা

ত্রিফলা আলো দুর্নীতিকাণ্ডে আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে নিজেদের বাঁচাতে চাইছে কর্তৃপক্ষ। পুর কমিশনারকে ডেপুটেশনে এই অভিযোগই জানালেন পুর ইঞ্জিনিয়াররা। তাঁদের বক্তব্য, দোষ ঢাকতে সাধারণ কর্মীদের শিখণ্ডি করার চেষ্টা হচ্ছে। ত্রিফলাকাণ্ডে গতকালই শোকজ করা হয়েছে আলো বিভাগের বর্তমান ও প্রাক্তন ডিজি এবং জোন ফোর-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। এই শোকজ প্রত্যাহারেরও দাবি তোলা হয়েছে।

হেডলির ৩৫ বছরের কারাদণ্ডে ক্ষুব্ধ ভারত

মুম্বই হামলায় দোষী সাব্যস্ত ডেভিড কোলম্যান হেডলিকে ৩৫ বছরের কারাদণ্ড দিল শিকাগোর আদালত। প্রশাসন হেডলির কড়া শাস্তি না চাওয়ায় সাজা ঘোষণার ক্ষোভপ্রকাশ করেন বিচারক। তদন্তে সাহায্যের আশ্বাস দেওয়াতেই হেডলির মৃত্যুদণ্ডের আবেদন জানায়নি মার্কিন প্রশাসন। সেই কারণেই হেডলি পুরস্কার পেল বলে জানান ক্ষুব্ধ বিচারক। হেডলির আরও কড়া শাস্তি না হওয়ায় হতাশ ভারতও।

ত্রিফলা বিতর্ক: মেয়রের পাশে নেই পারিষদরাই?

কলকাতা পুরসভার ইন্টারনাল অডিটের আগে ত্রিফলা আলোর জন্য বকেয়া বিল মেটানো নিয়ে দ্বিধাবিভক্ত মেয়র পারিষদরাই। শনিবার বিল মেটানো নিয়ে মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই মেয়র পারিষদরা জানিয়ে দেন, অডিটের আগে বিল মেটানো নিয়ে পুরসভার সিদ্ধান্তে তাঁরা আপত্তি না জানালেও বিষয়টি নিয়ে কোনও মতামতও দেবেন না তাঁরা।

আর পি সিং-এর বক্তব্য নিয়ে যুযুধান কংগ্রেস-বিজেপি

টুজি কাণ্ডে বিজেপিকে কোণঠাসা করার সুযোগ হারাতে রাজি নয় কংগ্রেস। সিএজি-র প্রাক্তন আধিকারিক আর পি সিংএর বক্তব্যকে হাতিয়ার করে আজ মুরলী মনোহর যোশীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। টুজি স্পেকট্রাম বণ্টন নিয়ে সংসদে আলোচনার দাবি তুলতে পারে ডিএমকে। উল্টোদিকে, এই ইস্যুতে কংগ্রেসকে এক ইঞ্চি জমিও যে ছাড়াতে নারাজ বিজেপি, তা আজ স্পষ্ট করে দিয়েছেন দলের মুখপাত্র নির্মলা সীতারামন।

টুজি ইস্যুতে কংগ্রেসের নিশানায় বিজেপি

টুজির স্পেকট্রাম বণ্টনের প্যানেল রিপোর্ট নিয়ে সিএজির প্রক্তন আধিকারিকের তোলা অভিযোগ বিজেপির কাছে বুমেরাং হয়ে উঠেছে বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বরিষ্ঠ বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আজ সংসদ চত্তরে সাংবাদিকরা প্রশ্ন করলে, সোনিয়া গান্ধী একথা জানান। যোশীর সমালোচনায় মুখ খুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনিষ তিওয়ারিও। "সবচেয়ে গুরুত্বপূর্ণ, ২০১০-এর মে মাসে আর পি সিং যখন রিপোর্ট প্রস্তুত করেন, তখন ক্ষতির পরিমান ছিল ২০ হাজার ৬৪৫  কোটি টাকা। আর সেই বছর নভেম্বর মাসে সংসদে রিপোর্ট পেশ করার সময় তা দেখানো হয় ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা", তিওয়ারি বলেন।

টুজি কান্ডে নয়া মোড়, প্রাক্তন ডিজির মন্তব্যে বিতর্কের ঝড়

টুজি কাণ্ডে সিএজি রিপোর্টকে ঘিরে ফের নতুন করে বিতর্ক তৈরি হল। স্পেকট্রাম নিয়ে সিএজি রিপোর্টে তাঁকে সই করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করলেন সিএজির পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের প্রাক্তন ডিজি আর পি সিং। তাঁর অভিযোগ, রিপোর্টের তথ্য নিয়ে একমত না হলেও সিএজি সদর দফতরের ওই বিতর্কিত রিপোর্টে তিনি সই করতে বাধ্য হন।

রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিমানের, ১৭ নভেম্বর বামেদের সভা

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরিবহণ থেকে জমিঅধিগ্রহণ কেন্দ্র করে পুলিসের গুলি চালনা সহ বেশ কিছু প্রসঙ্গ উঠে এল তাঁর বক্তব্যে। বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর অভিযোগ, নতুন ভাড়া কী হবে তা নিয়ে মানুষ বিভ্রান্ত। ফলে সমস্যায় পড়ছেন তাঁরা। তাঁর দাবি, বিভ্রান্তি কাটাতে সংবাদমাধ্যমে এবিষয়ে বিজ্ঞাপন দিক রাজ্য সরকার।

কয়লা কেলেঙ্কারি নিয়ে এবার নিসানায় বিজেপি

কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারির ধাক্কা লাগতে চলেছে বিজেপির ঘরেও। ১৯৯৩ সাল থেকে বন্টন হওয়া কয়লা ব্লক নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি। 

`পদত্যাগের প্রশ্নই ওঠেনা`, বিজেপিকে সাফ জবাব প্রধানমন্ত্রীর

কয়লা ব্লক বণ্টন ইস্যুতে একদিকে যখন সংসদের ভিতরে ও বাইরে বিজেপি শিবির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব, তখন মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী। শুক্রবার তেহেরান থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনমোহন একহাত নিয়েছেন সিং বিজেপিকে। কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি রাজনৈতিক বিভাজনের কৌশল নিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।