খানাকুলে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন সূর্যকান্ত

খানাকুলের পাতুলে গিয়ে আক্রান্ত সিপিআইএম কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলল বাম প্রতিনিধি দল। প্রতিনিধি দলকে আক্রান্তরা বলেন, কার্যত অনাহারে দিন কাটছে তাঁদের। শুকনো মুড়ি খেয়ে কোনওমতে খিদে মেটাচ্ছেন তাঁরা। পাতুলের মানুষের অভিযোগ, গত ছদিন ধরে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে তাঁদের। অথচ প্রশাসনের তরফে একটি ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি। গত দশই এপ্রিল কীভাবে তাঁদের বাড়িঘর, ধানের ক্ষেত, সন্তানদের বইখাতা জ্বালিয়ে দেওয়া হয়, প্রতিনিধি দলের কাছে তার বর্ণনা দেন পাতুলের মানুষ।

কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী, আজও অব্যাহত তৃণমূল তাণ্ডব

গতকাল দিল্লিতে এসএফআইয়ের বিক্ষোভের পরই হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,দিল্লি থেকে কলকাতা কাল দেখবে। দেখব কে বাঁচায়। নেতৃত্বের ইঙ্গিত বুঝতে দেরি হয়নি। তাই গতকাল সন্ধ্যা নামতে না নামতেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় প্রতিবাদের নামে তৃণমূল কর্মীদের তাণ্ডব। যা আজও অব্যাহত।

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কলকাতা

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পিকনিক গার্ডেন এলাকা। সোমবার সন্ধে থেকেই দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা অব্যাহত। কলকাতাতেও একাধিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে চলে এসেছে।

নয়ডায় হিংসা, আম্বালাতে মৃত্যু, ধর্মঘটের প্রভাব সারা ভারতে

ধর্মঘট ঘিরে আচমকা হিংসার ঘটনা ঘটল নয়ডায়। ধর্মঘটের দিন কারখানা খোলা রাখার প্রতিবাদে নয়ডা ফেজ টুতে বিক্ষোভ শুরু হয়। খোলা কারখানা লক্ষ্য করে ইটবৃষ্টির সঙ্গে চলে অবাধে ভাঙচুর। বিক্ষোভকারীরা পরপর কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দমকলের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। হিংসায় কয়েকজন পুলিসকর্মীসহ অনেকে আহত হয়েছেন। এই হিংসার তীব্র সমালোচনা করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।

এখনই তৃণমূল ছাড়ছেন না শোভনদেব

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত দল ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ইতি টানলেন দলের সঙ্গে বিরোধ প্রসঙ্গেও। আজ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা বলেন, কারোর সঙ্গে ঝগড়া হলেই দল ছাড়ার প্রশ্ন ওঠে না। তৃণমূলের আদর্শকে ভালবেসে তিনি রাজনীতি করেন বলে মন্তব্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়। যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে তিনি যে ফের দলের কাজে মন দিতে চান, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

শিল্পমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা, শুনানি পিছল জানুয়ারিতে

শিখা মিত্রর আনা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলাটি ২৮ জানুয়ারি ব্যাঙ্কশাল কোর্টে উঠতে চলেছে। তৃণমূলেরই বিধায়ক শিখা মিত্র ফৌজদারী দণ্ডবিধিতে মামলাটি করেছেন। গত পয়লা জুলাই বিধানভবনে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিখা মিত্র কিছু মন্তব্য করেন। পরদিন এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সাংসদ সোমেন মিত্রর স্ত্রী বিধায়ক শিখা মিত্র দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও মন্তব্য প্রকাশিত হয়। পার্থ চট্টোপাধ্যায়ের সেই মন্তব্যকেই অবমাননাকর বলে মনে করেছেন শিখা মিত্র।

পার্থর বিরুদ্ধে মামলা শিখা মিত্রর

রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও শোভনদেব চট্টোপাধ্যায়ের পর ফের তৃণমূল কংগ্রেসের আরও একটি কোন্দল প্রকাশ্যে এল। খোদ দলীয় বিধায়কই মামলা করলেন দলের নেতা তথা শিল্পমন্ত্রীর বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে এই মামলা করেছেন তৃণমূল সাংসদ সোমেন মিত্রর স্ত্রী তথা বিধায়ক শিখা মিত্র। গত পয়লা জুলাই বিধানভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক শিখা মিত্র। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শিখা মিত্র বেশকিছু মন্তব্য করেন। যে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল।

সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন, অভিযোগে তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে ফের রাজনৈতিক হিংসা উত্তর ২৪ পরগনার বীজপুরে। শুক্রবার রাতে স্থানীয় সারদাপল্লি এলাকায় পাঁচ সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুরও। অভিযোগের তির তৃণমূলের দিকে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দায়িত্ব মুকুলকে

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে সংগঠনকে আরও জোরদার করতে মুকুল রায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে। আজ সকালে কালীঘাটে নিজের বাসভবনে জেলার সাংসদ-বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে এক বিশেষ বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।