বন্ধ বেতন, আর্থিক অনটনে আত্মহত্যা সিটিসি কর্মীর

শেষ পর্যন্ত মৃত্যু হল সিটিসির কর্মী গোপালচন্দ্র দের। মঙ্গলবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না বেলগাছিয়া ট্রাম ডিপোর স্টোর হেল্পার গোপালবাবু। বকেয়া পাওনা ছিল আরও কিছু। রাজ্যের ৫টি রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ নিগমের সঙ্কট চরমে।

আত্মহত্যার চেষ্টা আরও এক সিটিসি কর্মীর

দীর্ঘদিন বেতন না পেয়ে হতাশায় আত্মহত্যার চেষ্টা করলেন রাষ্ট্রায়ত্ত্ব পরিবহণ সংস্থা সিটিসির এক কর্মী। বেলগাছিয়া ট্রামডিপোয় কর্মরত এই কর্মীর নাম গোপাল চন্দ্র দে। ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। চিকিতসকরা জানিয়েছেন, ওই কর্মীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সংযুক্তিকরণের পথে রাজ্য

তিনটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সিএসটিসি, সিটিসি এবং ডব্লিউবিএসটিসিকে জুড়ে একটি পরিবহণ সংস্থা তৈরি করা হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি সংস্থার সংযুক্তিকরণের ফলে কর্মীর প্রয়োজন অনেক কমে যাবে।

ইন্টারনেটে অগ্রিম বুকিং এর সুবিধা দেবে রেল

ইন্টারনেটে রেলের টিকিট কাটাকে আরও সুবিধাজনক ও জনপ্রিয় করতে ভারতীয় রেল এবার যাত্রীদের আগে থেকে সিট রিজার্ভ করার সুবিধা দিতে চলেছে। টিকিট না কেটেও বুকিং ফি এর মাধ্যমে আগে থেকেই সিট সুরক্ষিত করা যাবে এর মাধ্যমে।

এনসিটিসি-র বিরোধিতায় অনড় মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের আশ্বাস সত্ত্বেও প্রস্তাবিত জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) গঠনের প্রস্তাবের বিরোধিতাতেই অনড় রইলেন অকংগ্রেসী মুখ্যমন্ত্রীরা। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে এনসিটিসির পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, সন্ত্রাসবাদী তত্‍পরতার মোকাবিলায় জাতীয় স্তরে একটি শক্তিশালী সংস্থা গঠন জরুরী।

এনসিটিসি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

এনসিটিসি নিয়ে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হয়েছে প্রস্তাবিত জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র গঠন সংক্রান্ত বহু বিতর্কিত বিল নিয়ে বৈঠক।

দিল্লিতে আজ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক

রাজ্যের জন্য `দাবি` আদায়ের লক্ষ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে, রাজ্যের সুদ মকুব ও আর্থিক প্যাকেজ প্রসঙ্গ। পাশাপাশি প্রস্তাবিত এনসিটিসি গঠনের কেন্দ্রীয় উদ্যোগ ঘিরে রাজ্যের আপত্তির ক্ষেত্রগুলি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী - মুখ্যমন্ত্রী বৈঠক আগামিকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে আগামিকাল বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও আগামিকালই বৈঠক করবেন বলে প্রথমে তিনি জানালেও, পরে বৃহস্পতিবারই দুজনে বৈঠকে বসেন। এদিনই বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

এবার কেন্দ্রের সঙ্গে সুদ-সংঘাতে মুখ্যমন্ত্রী

সংঘাতের বার্তা নিয়েই দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যেয় দিল্লি পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী মুকুল রায়-সহ বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। রাজ্যের সুদ মকুবের দাবি ন্যায্য। এব্যাপারে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কেন্দ্র। দিল্লি যাওয়ার আগে মহাকরণে দাঁড়িয়ে এভাবেই সুদ মকুবের প্রশ্নে আরও একবার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।