চাঁদনি চকে বিধ্বংসী আগুন, অগ্নিদ্বগ্ধ ৭০টি দোকান

ভয়াবহ আগুন লাগল মধ্য দিল্লির চাঁদনি চক মার্কেটে। চকের ভাগিরথ প্যালেস মার্কেটে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগে। মূলত ইলেকট্রিকাল জিনিসপত্রের বাজার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেচা কেনা হয় এই মার্কেটে। দমকলের ২২টি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছিয়ে গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৭০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।