ছট পুজোয় মেতেছে বাংলা
ছট পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। কলকাতার রাস্তায় রাস্তায় এখন ছট পুজোর উন্মাদনা চোখে পড়ছে। গঙ্গার ঘাট তো বটেই শহরের বিভিন্ন পুকুর, লেকেও মানুষের জমায়েত। সূর্যের আরাধনার মধ্যে দিয়ে ছট উত্সব পালন করা হয়৷ ছট শুরু হওয়ার দিন বিকেলে অর্থাত্ সূর্যাস্তের সময় সূর্যকে আরাধনা করে এই পুজো শুরু করা হয়। সূর্যাস্তের সময়ে মাথায় বিভিন্ন ফল ও অন্যান্য পুজোর সামগ্রী ভরা ডালি নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়ে থাকে।