নিরাপত্তার অভাব, ক্রিসমাস ইভেও মজল না পার্কস্ট্রিট

বড়দিনের আগের রাতে অচেনা পার্ক স্ট্রিট। অন্যান্য বছরের মত সেই চেনা ভিড় এবার উধাও। রাত বাড়তেই শুনশান পার্কস্ট্রিট। রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। পুলিসি নিরাপত্তা সত্বেও রাত বাড়তেই ঘরে ফেরার পালা।

ক্লাসিক এগনগ

এক কাপ এগনগে তোমাকে চাই। মেঘের মতো ঘন। একে স্বচ্ছন্দে ডেসার্ট ককটেল বলা যায়। বাজার থেকে ব্যুরবঁ হুইস্কি জোগার করতে পারলেই কেল্লা ফতে। উইসকনসিনের ননদ বা টোকিওর ভ্রাতৃবধু, হোমমেড এগনগ পেলে চক্ষু চরকগাছ হতে বাধ্য।

ককিউটো

জাঁকিয়ে শীত পড়েছে। আর ডিসেম্বর মানেই প্রতি সন্ধেয় অতিথি সমাগম। অফিস থেকে ফিরে রোজ রোজ নিত্তনতুন ককটেল বানানো সম্ভব? শিখে নিন ককিউটো। বেশ খানিকটা বানিয়ে জমিয়ে রাখুন। দিব্যি কেটে যাবে বেশ ক`টা সন্ধ্যা।

চিকেন রোস্ট

টার্কি রোস্টে বড় হ্যাঙ্গাম। রান্না হতে প্রচুর সময় নেয়। কর্মব্যস্ত ক্রিসমাসের সহজ রোস্ট রেসিপিতে তাই চিকেন বরাবরই জনপ্রিয়। তবে ইংলিশ ড্রেসিং কিন্তু মাস্ট। রোস্ট ছিকেনের সঙ্গে জুড়ে দিন কিছু সবজিও। লাঞ্চের মেনু জমজমাট।

আইরিশ ক্রিম

কফি হোক বা মিল্কশেক। আইরিশ ক্রিমের মখমলে স্বাদে প্রগাঢ় হয় নেশার আমেজ। আরেকটু হুইস্কি মেশালে জবাব নেই। না মেশালেও অন দ্য রক্‌স আইরিশ ক্রিম ফাটাফাটি। শীতের সন্ধেয় বাড়িতে বানানো আইরিশ ক্রিমে মাত করে দিন বন্ধুদের।

মাল্‌ড ওয়াইন

খুব ভোরে সান্টা এসে ঘুরে গিয়েছে। মোজা উল্টে তার পাঠানো গিফটের মোড়ক খুলে ফেলাও শেষ। ক্রিসমাস লাঞ্চ শেষে পড়ে আসা শিতের বেলায় এক কাপ ভালবাসার উষ্ণ ছোঁয়া, মাল্‌ড ওয়াইন। এর গন্ধে-রন্ধ্রে বড়দিন। দারচিনি-এলাচ-কমলালেবুর অম্লমধুর গন্ধের সঙ্গে ফ্রুটি ওয়াইনের কষাটে ককটেল। একটু ওয়াইনের থেকে একটু ঘন, একটু উষ্ণ। গ্লাভ্‌সের মুঠোয় এর উষ্ণ স্পর্শ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে বড়দিনের দীর্ঘ সন্ধের আমেজি আড্ডা।

ক্রিস্টমাস ইন ওয়াশিংটন কনসার্টে সপরিবারে ওবামা

বড়দিনের আনন্দে মেতেছে গোটা মার্কিন মুলুক। আম আদমির সঙ্গে আনন্দে মেতেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারও। রবিবার অংশ নেন সপরিবার ওবামা। নানা কারণে যারা বড়দিনের আন্দন্দে সামিল হতে পারবেন না, তাদের জন্য প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

রাজ্যে বাড়ছে মরসুমি ফুলের চাহিদা

বড়দিন থেকে বর্ষবরণ, বছরের শেষ সপ্তাহটায় ফুলের চাহিদা থাকে তুঙ্গে। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের বিকল্প নেই। কিন্তু সেই ফুলের জোগান দিতেই এখন হিমসিম অবস্থা আলিপুরদুয়ারের ফুলচাষিদের।

নাইজেরিয়ায় গির্জায় বিস্ফোরণ, হত ২৭

বড়দিনের প্রার্থনা চলার সময় নাইজেরিয়ায় দু`টি গির্জায় বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১৫০। এঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।