বিমানবিভ্রাটে নাজেহাল ইস্টবেঙ্গল
বিমানবিভ্রাটের দরুণ গোয়ায় দেরিতে পৌঁছল ইস্টবেঙ্গল। সোমবার সকাল সাড়ে নটায় বিমান ধরে ইস্টবেঙ্গল দল। মরগ্যানের ইচ্ছা ছিল,গোয়ায় পৌঁছে ফুটবলারদের ফিজিক্যাল ট্রেনিং করানোর। কিন্তু প্রায় একঘন্টা দেরিতে পৌঁছানোয় সেই পরিকল্পনা বাতিল হয় ইস্টবেঙ্গলের। স্বাভাবিকভাবেই হতাশ কোচ মরগ্যান। ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। শুক্রবার সকালে সাড়ে আটটা থেকে মূল স্টেডিয়ামে অনুশীলন সারবে ইস্টবেঙ্গল।