সাত দিন পরও জেলাশাসক অপহরণ জট কাটার ইঙ্গিত নেই
অপহরণের পর সাতদিন হয়ে গেলেও সুকমা জেলাশাসক অপহরণ কাণ্ডের জট খুলল না। উপরন্তু একটি ই-মেল বার্তায় ছত্তিসগড় সরকারের ওপর চাপ বাড়িয়েছে মাওবাদীরা। ওই বার্তায় মাওবাদীরা জানিয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে রাজ্য সরকার কী অবস্থান নিচ্ছে তা স্পষ্ট করুক রমন সিং সরকার। রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা বাড়ানো তাদের পক্ষে সম্ভব নয় বলেও বার্তায় জানিয়েছে মাওবাদীরা।