বস্টন বিস্ফোরণে প্রেসার কুকার, তদন্তে এফবিআই

বোস্টনে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্যপ্রমাণ হাতে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন সংবাদমাধ্যমে খবর, বিস্ফোরণের সঙ্গে সৌদি আরবের বাসিন্দা এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এক বিদেশি কৃষ্ণাঙ্গও সন্দেহের তালিকায় রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যদিও, এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়ে দিয়েছে এফবিআই। বিস্ফোরণে প্রেসার কুকার বম্ব ব্যবহৃত হয়েছিল বলে গোয়েন্দাদের সন্দেহ।

এবারেও আইপিএলে নেই আফ্রিদিরা

এবারের আইপিএলেও ব্রাত্যই থেকে গেলেন পাকিস্তানি ক্রিকেটাররা। আগামী রবিবার এপ্রিল-মে মাসের আইপিএলের ষষ্ঠ সংস্করণের নিলাম হবে। এই নিলামের জন্য ১০১ জনের খেলোয়াড়ের যে তালিকা আইপিএল কমিটি প্রকাশ করেছে তার মধ্যে ঠাঁই মেলেনি একজনও পাক ক্রিকেটারের।

ক্যাপ্টেনের দেশে পতনের পথে আরও একধাপ ব্রিটিশ সাম্রাজ্যের

ক্যাপ্টেনের ঘরের মাঠে কামাল করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্রিটিশদের সাত উইকেটে হারিয়ে দিল ধোনিবাহিনী। সৌজন্যে বহুদিনপর `টিম ইন্ডিয়া`। আরও খোলসা করে বললে ভারতীয়দের দল হিসাবে অলরাউন্ড পারফর্ম্যান্স। জাদেজাদের অসাধারণ স্পেলের কাছে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন ইংরেজরা। ৪২.২ ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় কুকদের ইনিংস। ফলে ভারত ২-১ এগিয়ে গেল সিরিজে। ভারতীয়দের বোলারদের মধ্যে সফলতম জাদেজা। তাঁর ঝুলিতে ৩টি উইকেট। ক্যাপ্টেন কুকের উইকেটটি ব্যক্তিগত ১৭ রানের মাথায় তুলে ইংরেজদের দূর্গে প্রাথমিক ফাটলটা ধরান বাংলার সামি আহমেদ। তারপর কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে পিটারসনদের ইনিংস। ইংরেজদের তরফে সর্বোচ্চ স্কোর জো রুটের। তাঁর সংগ্রহ ৩৯।

ঘরের মাঠে ইংরেজদের একচুলও জায়গা ছাড়লেন না ধোনি

আজ তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।

ভারতের সামনে কঠিন টার্গেট খাড়া করল কুকবাহিনী

আজ ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ভারতের জন্য বিশাল রানের টার্গেট খাড়া করল  ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে কুক বাহিনী মাত্র ৪ উইকেট খুইয়ে ৩২৫ রান করল। ওপেনিং জুটিতে ক্যাপ্টেন কুক আর বেল ইংল্যান্ডের ইনিংসের ভিত তৈরি করে দিয়ে যান। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসনের স্টেডিয়ামে পাটা উইকেটে গোড়া থেকেই বড় রানের ইঙ্গিত ছিল। সেই ইঙ্গিত চিনতে ভুল করেননি কুকরা।

জিঞ্জার ব্রেড কুকিজ

বড়দিনের মজাকে বাড়িয়ে দিতে, পার্টির মজাকে উসকে দিতে জিঞ্জার ব্রেড কুকিজ-এর জুড়িমেলা ভার। সেই `জিঞ্জার ব্রেড কুকিজ`বানানোর হাতের রসায়নের ফর্মুলা নিয়েই এই প্রতিবেদন।

মেজাজ হারালেন ধোনি, কুকরা আনন্দে কাঁদলেন

২৮ বছর পর ভারতীয় ক্রিকেটে ব্রিটিশ সাম্রাজ্য দখলের পর ভারতীয় অধিনায়ক বেশ বিরক্ত-হতাশগ্রস্থ। নাগপুরে সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কুল মেজাজ হারালেন। ঠান্ডা মাথার অধিনায়কের এখন মাথা বেশ গরম। অধিনায়ক ধোনি সিরিজ হারের সব দায় ব্যাটিং ও পেস বোলিং ব্যার্থতার উপর চাপিয়ে দিলেন। মহেন্দ্র সিং ধোনি সাংবাদিক বৈঠকে জানান, তাঁর দল ব্যাটিং ও ফাস্ট বোলিং-এ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, একমাত্র স্পিন বোলিং ছাড়া। অন্যদিকে জেমস অ্যান্ডারসন প্রত্যাশামত সব টেস্টে ভাল বল করে গেছেন।

সাম্রাজ্য স্থাপনের দোরগোড়ায় কুকবাহিনী

ট্রটের ব্যাটের স্রোতে ভেসে গেল ভারতের সিরিজে সমতা ফেরাবার সব স্বপ্ন। নাগপুরের ২২গজও সম্ভবত দেশের জয়ের সাক্ষী থাকা থেকে বঞ্চিতই রয়ে গেল। ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিনের প্রাক্কালেই পরিষ্কার হয়ে গেল এই ম্যাচের ভাগ্য। কারণ? অবশ্যম্ভাবী ড্রয়ের পরিণতি থেকে দলকে বাঁচাতে ব্যর্থ ধোনির বোলিং স্কোয়াড

সিরিজে সমতার স্বপ্ন বিসর্জনের পথে

শেষ পর্যন্ত বোধহয় `ট্রট`-এ এসে ডুবে গেল ভারতের সিরিজে সমতা ফেরাবার তরী। কুক, কেপি, কমপটনকে দ্রুত প্যাভিলিয়নবাসী করেও ম্যাচ জেতার লড়াই থেকে কয়েক যোজন দূরে ছিটকে গেলেন ধোনিবাহিনী। দলের প্রাথমিক বিপর্যয়কে সামলে নিয়ে জমাটি পার্টনারশিপ গড়ে তুলছেন ট্রট আর বেল। ইতিমধ্যে চতুর্থ উইকেটে দু`জনে কার্যকরি ৬৭ রান যোগ করে ফেলেছেন। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ১৬৫ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে ব্যক্তিগত ৬৬ রানে অপরাজিত ট্রট। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন বেল (২৪)। হাতে ৭ উইকেট আর একটা গোটা দিন নিয়ে কাল মাঠে নামবেন ব্রিটিশরা। একটা ড্র। তাহলেই কেল্লাফতে। কালকের দিনটা কাটিয়ে দিতে পারলেই ভারতের মাটিতে দীর্ঘ ২৮ বছর পর সিরিজ জয়ের গৌরব লাভ করবেন কুকরা। তাই বিন্দুমাত্র তাড়াহুড়ো না করে নাগপুরের ২২গজ আঁকড়ে থাকাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।