আশিস নন্দীর বিরুদ্ধে শমন জারি

বিতর্কিত মন্তব্যের জেরে আশিস নন্দীর বিরুদ্ধে শমন জারি করল আদালত। রবিবরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজস্থান পুলিস। শনিবার জয়পুর সাহিত্য উত্‍সবে তফশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন আশিস নন্দী। তিনি বলেন, "এইসব সম্প্রদায়ের মধ্যেই দুর্নীতি বেশি।"

কমনওয়েলথ দুর্নীতি: কালমাডির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

দিল্লি কমনওয়েলথ গেমস-এ দুর্নীতিতে অভিযুক্ত আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি, অপর অধিকর্তা ললিত ভানত সহ আরও দশজনের বিরুদ্ধে দুর্নীতির চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির এক আদালত। ভারতীয় দণ্ডবিধির ১২০-র বি অর্থাৎ চক্রান্ত, ৪২০ (প্রতারণা), ৪৬৮ এবং ৪৭১ (জালিয়াতি) ধারায় চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১০ তারিখের মধ্যে এই চার্জ গঠন করতে হবে।

সোনিয়ার `আম আদমি` স্লোগানেই রাজনীতির আসরে কেজরিওয়াল

সমাজকর্মী থেকে সদ্য রাজনীতিতে পদার্পণ করা অরবিন্দ কেজরিওয়াল আজ তাঁর দলের নাম ঘোষণা করলেন। আম আদমি পার্টি। প্রায় ৩০০ জন সমর্থক নিয়ে শনিবার `কনস্টিটিউশন ক্লাব`-এর এক সভায় কেজরিওয়াল দলেন নাম প্রস্তাব করেন। সূত্রে খবর, তাঁর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সভায় গৃহীত হয় দলের সংবিধানও। ময়াঙ্ক গান্ধী সংবিধানের খসড়া পেশ করলে তা সমর্থন করেন চন্দ্রমোহন। নাম ঠিক হয়ে গেলেও কেজরিওয়াল এর আগেই জানিয়েছিলেন নাম স্থির হলেও তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে সোমবার, যন্তর মন্তরে।

রাজ্য দুর্নীতি দমন শাখা ঘিরে বিতর্ক

রাজ্যে দুর্নীতি আটকাতেই বিশেষ দুর্নীতি দমন শাখা তৈরির নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। আদপে এই শাখাকে স্বাধীনভাবে কোনও দুর্নীতির তদন্ত করার অধিকার দেওয়া হয়নি। রাজ্য সরকার যে দুর্নীতির তদন্ত করতে চাইবে এই শাখা তারই তদন্ত করবে। স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের দুর্নীতি দমনের জন্য একটি শাখা খোলার প্রস্তাব হয়েছিল। সরকারি নির্দেশ অনুসারে এই সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল একজন আইজিকে।

ফের সরকারকে তোপ কেজরিওয়ালের

ফের সরকারের সঙ্গে সংঘর্ষে অরবিন্দ কেজরিওয়াল। এবারে তাঁর হাতিয়ার মুম্বই হানায় জীবন বাজি রেখে লড়াই করা ছাব্বিশ এগারোর সৈনিক প্রাক্তন এক এনসজি কম্যান্ডো। আজমল কসাভের ফাঁসির খবর যখন সারাদেশের সংবাদ শিরোনামে, তখনই ২৬/১১-র ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন ইন্ডিয়া এগেইন্সট করাপশনের নেতা। অভিযোগ করলেন, ছাব্বিশ এগারোর সেনানী এনএসজি কম্যান্ডোদের হকের প্রাপ্য টুকুও দেয়নি সরকার। সাংবাদিক সম্মলনে কেজওয়ালের পাশে বসে প্রাক্তন এনসজি কম্যান্ডো সুরিন্দর সিং নিজে মুখেই তুললেন সেই অভিযোগ। যদিও কেজরিওয়ালদের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

নতুন মোড়কে দুর্নীতি লড়াইয়ে নামছেন অন্না

`টিম আন্না` ভেঙে যাওয়ার দুমাসের মধ্যেই নতুন মোড়কে দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার পুরোনো পরিকল্পনা ঝালিয়ে নিলেন আন্না হাজারে। হাজারে এদিন ১৩ সদস্যের এক সমন্বয় কমিটির নাম ঘোষণা করেন। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠকে বসে এই কমিটি।

আমি ডেঙ্গির মশা: কেজরিওয়াল

"আমি ডেঙ্গির মশা। কংগ্রেস বা বিজেপি কামড়ালে তারাই সমস্যায় পরবে।" বিদেশমন্ত্রী সলমন খুরশিদ তাঁর ক্রমাগত আক্রমণকে `সামান্য মশার কামড়` বলায় ইন্ডিয়া এগেইন্সট করাপশনের (আইএসি) নেতা কেজরিওয়াল একথা বলেন। অন্যদিকে, শনিবারই কংগ্রেসের পক্ষ থেকে কেজরিওয়ালের তীব্র সমালোচনা করা হয়। দলের মুখপাত্র রশিদ আলভি বলেন শুধুমাত্র কুৎসা রটানোর উদ্দেশেই কেজরিওয়াল প্রচার চালাচ্ছেন।

১৬০০ কোটির সম্পত্তি আত্মসাৎ করেছেন রাহুল সোনিয়া: সুব্রহ্মণ্যম স্বামী

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন জনতা পার্টি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। আজ তিনি বলেন, সোনিয়া ও রাহুলের হাতে `ইয়ং ইন্ডিয়ান` নামে একটি সংস্থার ৩৮ শতাংশ শেয়ার রয়েছে। এই সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের পুরনো প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস অধিগ্রহণ করেছে। আর এই অ্যাসোসিয়েটেড জার্নালসকে ৯০ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে কংগ্রেস।

জমি কেলেঙ্কারি থেকে ক্লিন চিট পেলেন সোনিয়া জামাতা

জমি কেলেঙ্কারির অভিযোগ থেকে সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢরাকে ক্লিন চিট দিল হরিয়ানা সরকার। হরিয়ানার মানেসরে সাড়ে তিন একর জমি হস্তান্তরের জন্য নির্মাণ সংস্থা ডিএলএফ-এর সঙ্গে চুক্তি হয়েছিল রবার্ট বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের। চুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় হরিয়ানা সরকার তদন্ত কমিটি গঠন করে। চার সদস্যের সেই কমিটিই আজ সোনিয়া গান্ধীর জামাতাকে অনিয়মের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।