ধর্ষণের জন্য মহিলারাই দায়ী: কংগ্রেস নেতার নিদান

"যব তক কোই মহিলা তেড়ি নজর সে হাসেগি নেহি, তব তক কোই আদমি উসে ছেড়েগা নেহি" (যতক্ষণ না কোনও মহিলা ইঙ্গিত করেন ততক্ষণ কোনও পুরুষ তাঁকে বিরক্ত করেন না।)" মোদ্দা কথা নিগ্রহ এবং ধর্ষণের জন্য মহিলারাই দায়ী। এমনটাই মত মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যদেব কাটরের। মঙ্গলবার ভিন্দের একটি সভায় এই মন্তব্য করেন তিনি। আগামী নভেম্বরে নির্বাচনের প্রচার সভায় রাজ্য কংগ্রেসের সভাপতি কান্তিলাল ভুরিয়া এবং বিরোধী দলনেতা অজয় সিং-এর উপস্থিতিতেই এমন মন্তব্য করেন কাটরে।

প্রয়াত বিচারপতি জগদীশ শরণ ভার্মা

চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা। সোমবার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। চলন্ত বাসে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশের নারী নিরাপত্তা, যৌন নির্যাতন ও এই প্রসঙ্গে কঠোরতর আইন প্রণয়ন নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছিল তাঁর নেতৃত্বে ছিলেন জাস্টিস ভার্মা।

অভিযুক্ত পলাতক, কড়া নিন্দায় প্রধানমন্ত্রী

দিল্লিতে পাঁচ বছরের শিশুকন্যা ধর্ষণের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন খবরটি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়াত পরেই টুইটারে তিনি প্রতিক্রিয়া জানান।

দিল্লি গণধর্ষণ কাণ্ড সরকারের ভাবতে বাধ্য করেছে, জানালেন প্রধানমন্ত্রী

বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে দিল্লির বিজ্ঞানভবনে মুখ্যমন্ত্রী ও বিচারপতিদের সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি আলতামাস কবির। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জানালেন মানবধিকার রক্ষার দায়িত্ব রাজ্যের। তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন ``বর্তমান সময় নতুন ভাবে বিচার ব্যবস্থা গঠনের দাবি করছে। এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনও ভাবেই ন্যায় বিচার যেন অবহেলিত না হয়।`` তবে এর সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন সারা দেশ জুড়েই মামলার পাহাড় জমে রয়েছে। কিন্তু সেই তুলনায় বিচারপতিদের সংখ্যা নগণ্য, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন বেশি সংখ্যক বিচারপতি নিয়োগ।

দিল্লি ধর্ষণকাণ্ড: শুনানিতে মিডিয়ার প্রবেশে উঠল নিষেধাজ্ঞা

দিল্লি গণধর্ষণ মামলার দৈনন্দিন শুনানিতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা তুলে নিল দিল্লি হাইকোর্ট। গত বছরের ডিসেম্বরে রাজধানীর রাজপথে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয় ২৩ বছরের এক তরুণী। ধর্ষণের সঙ্গেই তার উপর চালানো হয় পৈশাচিক অত্যাচার। ডিসেম্বরের ২৯ তারিখ সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্ত ছ`জনকে। গঠিত হয় ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু প্রাথমিক ভাবে নিরাপত্তার খাতিরে এজলাসে সংবাদমাধ্যমের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।

গলায় দড়ি দিয়েই মৃত্যু রাম সিং-এর, রিপোর্ট ময়না তদন্তে

গলায় দড়ি দেওয়াতেই প্রাণ গিয়েছে রাম সিং-এর। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে এই কথা জানানো হয়েছে। রিপোর্টে আরও জানান হয়েছে রাম সিং-এর দেহে কোনও মৃত্যু-পূর্ব আঘাতের (অ্যান্টেমর্টেম ইনজুরি) চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সময় সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটার মধ্যে।

দিল্লির সাহসিনীকে মরণোত্তর মার্কিন সম্মান

দিল্লির চলন্ত বাসে পৈশাচিক গণধর্ষণ ও অত্যাচারের শিকার ২৩ বছরের তরুণীকে সাহসিকতার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী আট মার্চ, নারী দিবসের দিনসারা বিশ্বব্যাপী আরও দশ সাহসিনীর সঙ্গে দিল্লির সাহসী তরুণীকে মরণোত্তর এই সম্মান দেবেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও স্টেট সেক্রেটারি জন কেরি। সোমবার সে দেশের সরকারি সূত্রে এই কথা ঘোষণা করা হয়েছে।

দিল্লিতে গলায় রড ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

আরও একবার দেশের রাজধানীর নারী সুরক্ষার হাল বেআব্রু হয়ে গেল। দক্ষিণ দিল্লির লাজপত নগরের ১৯ বছরের এক তরুণীর বাড়িতেই তাকে ধর্ষণের চেষ্টা করল এক ইলেকট্রিক মিস্ত্রী। মেয়েটি সাহায্যের জন্য চিৎকারকে বন্ধ করতে তাঁর গলায় লোহার রড ঢুকিয়ে দিল ঐ ব্যক্তি।

দিল্লি ধর্ষণ কাণ্ডে ছ`জনের মৃত্যুদণ্ডের দাবি নির্যাতিতার বাবার

দিল্লি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছজনেরই মৃত্যু দণ্ডের দাবি করলেন নির্যাতিতা তরুণীর বাবা। মঙ্গলবারই ফাস্টট্র্যাক আদালতে শুরু হয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের শুনানি। আদালতে সাক্ষ্য দেন ঘটনার এক মাত্র প্রতক্ষ্যদর্শী ওই তরুণী বন্ধু। পাঁচ অভিযুক্তকে সনাক্ত করেছে ওই যুবক। যে বাসটিতে ধর্ষণ করা হয়েছে সেটিকেও চিহ্নিত করেছেন তিনি।