দিল্লি পুলিসকে তিরস্কার করল হাই কোর্ট

দিল্লি ধর্ষণকাণ্ডে গাফিলতির জন্য পুলিসকে ভর্ৎসনা করল দিল্লির এক আদালত। মহিলাদের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে পিসিআর ভ্যান বাড়াতে নির্দেশও দিয়েছে আদালত। আজ দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ডি মুরুগেসন এবং বিচারপতি ভিকে জৈনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। দিল্লি পুলিসকে এই ঘটনার `উচ্চমানের` তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই হাইকোর্টের কাছে দিল্লি গণধর্ষণের তদন্তের রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিস।

পুলিসের ভূমিকাকে তিরস্কার হাইকোর্টের, কঠোর পদক্ষেপ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে গণধর্ষণের ঘটনায় পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। বাসের মধ্যে তরুণীকে ধর্ষণ এবং তাঁকে ও তাঁর সঙ্গীকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, দিল্লি হাইকোর্ট গোটা ঘটনাটি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে। সেইমতো দিল্লির নগরপাল নীরজ কুমারের কাছে ব্যাখ্যা তলব করেছে আদালত। দু`দিনের মধ্যে নগরপালকে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনার দিন কোথায় কোন পুলিসকর্মীরা দায়িত্বে ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে ওই তরুণী এবং তাঁর সঙ্গী যেন সেরা চিকিত্সা পরিষেবা পান, সে নির্দেশও দিয়েছে দিল্লি হাইকোর্ট।

পিতৃত্বের মামলায় পরাজিত তিওয়ারি

শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার রিপোর্ট মেনে নারায়ণদত্ত তিওয়ারিকেই রোহিত শেখরের জন্মদাতা পিতা(বায়োলজিক্যাল ফাদার) বলে মেনে নিল দিল্লি হাইকোর্ট। এ ব্যাপারে তিওয়ারি বক্তব্য খারিজ করে শুক্রবার আদালত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, উত্তরাখণ্ডের ৮৭ বছরের কংগ্রেস নেতাই উজ্জ্বলা শর্মার ছেলে রোহিতের বাবা।

সঙ্গতিবিহীন সম্পত্তি, সুপ্রিম কোর্টে নিষ্কৃতি মায়াবতীর

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলা রুজু করার সময়েই সিবিআই সঠিক পদ্ধতি অনুসরণ করেনি বলে জানিয়ে বিচারপতি পি সতশিবমের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ না থাকা স্বত্বেও মায়াবতীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআই-এর ভুল সিদ্ধান্ত ছিল।

অবশেষে রক্তের নমুনা দিলেন এন ডি তিওয়ারি

এর আগে আদালতের নির্দেশ অমান্য করে ডিএনএ পরীক্ষা এড়িয়ে গিয়েছেন তিনি। `পিতৃত্বের দায়` এড়াতে হাতিয়ার করেছেন, নিজের বয়স এবং শারীরিক অসুস্থতাকে। এবার কিন্তু শেষরক্ষা হল না। সুপ্রিম কোর্টের নির্দেশে অবৈধ পিতৃত্বের মামলার ডিএনএ টেস্টের জন্য প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণদত্ত তিওয়ারির রক্তের নমুনা সংগ্রহ করল হাইকোর্ট নিযুক্ত বিশেষ চিকিত্‍সক দল।

নমুনা দিতে অনীহা, দু`দিনের মধ্যে তিওয়ারির জবাব চাইল হাইকোর্ট

এর আগে নিম্ন আদালতের নির্দেশ অমান্য করে ডিএনএ পরীক্ষা এড়িয়ে গিয়েছেন তিনি। `পিতৃত্বের দায়` এড়াতে হাতিয়ার করেছেন, নিজের বয়স এবং শারীরিক অসুস্থতাকে। এবার কিন্তু নারায়ণ দত্ত তিওয়ারিকে ডিএনএ টেস্টে হাজির হয়ে রক্তের নমুনা জমা দেওয়ার নির্দেশ পালন করাতে বদ্ধপরিকর দিল্লি হাইকোর্ট।

এন ডি তিওয়ারির ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

এর আগে নিম্ন আদালতের নির্দেশ অমান্য করে ডিএনএ পরীক্ষা এড়িয়ে গিয়েছেন তিনি। `পিতৃত্বের দায়` এড়াতে হাতিয়ার করেছেন, নিজের বয়স এবং শারীরিক অসুস্থতাকে। এবার কিন্তু প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারিকে ডিএনএ টেস্টে হাজির হয়ে রক্তের নমুনা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

সমকামিতা নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল শীর্ষ আদালত

সমকামি জনসংখ্যা নিয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় ফের কেন্দ্রকে ভর্ত্‍‍‍সনা করল সুপ্রিম কোর্ট। দেশে সমকামি, উভকামি ও রূপান্তরকামি ব্যক্তির জনসংখ্যা ও সমকামিতা সম্বন্ধে যাবতীয় তথ্য সম্বলিত রিপোর্ট কেন্দ্রের কাছে চাইল শীর্ষ আদালত।

গুগল, ফেসবুকের বিরুদ্ধে ফৌজদারি মামলার অনুমোদন কেন্দ্রের

গুগল, ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর অনুমোদন দিল কেন্দ্র।