মরগ্যানের বিদায়ী ম্যাচে ডার্বি জয় উপহার দিতে মরিয়া লাল-হলুদ শিবির

আজ ডার্বি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ফুটবল মরসুম। তার সঙ্গে আজই ইস্টবেঙ্গলে শেষ হচ্ছে ট্রেভর জেমস মরগ্যান জমানা। ডার্বি ম্যাচই ইস্টবেঙ্গল কোচ হিসাবে মরগ্যানের শেষ ম্যাচ। শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিকের সুযোগ মরগ্যানের দলের সামনে। লিগ খেতাব থেকে মাত্র এক পয়েন্ট দূরে লাল-হলুদ শিবির।

প্রতিশোধ তুলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

বড়দের হারের প্রতিশোধ নিল ছোটরা। শিল্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গের কাছে হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই অনূর্ধ্ব কুড়ি আই লিগে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল মোহনবাগান। সবুজ-মেরুনের হয়ে দুটি গোল করেন প্রহ্লাদ রায় আর দীপঙ্কর প্রধান।

মোহনবাগানকে হারিয়ে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

নমস্কার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাকে স্বাগত। আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনাবাগান-ইস্টবেঙ্গল। সেই ম্যাচের লাইভ আপডেট--

শিল্ড সেমিফাইনালের ডার্বি জ্বরে কাঁপছে কলকাতা

আজ, রবিবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফ্লাডলাইটে হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলতি মরসুমে ইতিমধ্যেই দুটি ডার্বির সাক্ষী থেকেছে কলকাতা। যার মধ্যে একটি ভেস্তে গিয়েছে দর্শক হাঙ্গামায়। দ্বিতীয়টিতে আয়োজক মোহনবাগান টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় মাঠে দর্শক সংখ্যা একেবারেই ডার্বিসুলভ ছিল না। আই লিগে সেই ডার্বি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে ফের মুখোমুখি কলকাতার দুই ফুটবল দৈত্য। যেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক নিরাপত্তা সব দায়িত্বই রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতিতে যুবভারতী পরিপূর্ণ হওয়ারই পূর্বাভাস মিলছে।

দলকে জেতানোর শপথ নেওয়ালেন করিম

ডার্বি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই ইস্টবেঙ্গলের কাটাছেঁড়া সেরে ফেললেন মোহনবাগান কোচ। মরগ্যানের দলের ভূয়সী প্রশংসা করেও মরোক্কান কোচ জানিয়ে দিলেন, পরিকল্পনা করে খেললে আটকে দেওয়া যায় চিডি-বোরিসিচদের।

সুপার সানডে`র শিল্ড ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে

কাল, রবিবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলতি মরসুমে দুবার ডার্বি হয়েছে। যার মধ্যে একবার ভেস্তে গিয়েছে দর্শক হাঙ্গামায়। দ্বিতীয়বার আয়োজক মোহনবাগান টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় মাঠে দর্শক সংখ্যা একেবারেই ডার্বিসুলভ ছিল না। আই লিগে সেই ডার্বি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক নিরাপত্তা সব দায়িত্বই রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতিতে যুবভারতী পরিপূর্ণ হওয়ারই পূর্বাভাস মিলছে।

সুপার সানডে`র ডার্বি নিয়ে তাঁতছে ময়দান

সুপার সানডে-তে শিল্ডের মেগা সেমিফাইনাল। মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিন্দন্দ্বী দল ইস্টবেঙ্গল আর মোহনবাগান। গত ফেব্রুযারিতে আই লিগের ফিরতি ডার্বিতে মরগ্যানের দলের বিরুদ্ধে আন্ডারডগ হিসাবে মাঠে নেমেছিল লিগ তালিকার সবচেয়ে নীচে থাকা করিমের মোহনবাগান। এবার অবশ্য অন্য পরিস্থিতি। দুরন্ত ফর্মে আছে সবুজ-মেরুন শিবির। গোলের মধ্যে রয়েছেন ওডাফা। করিমও মানছেন বড়ম্যাচ জেতার জন্য ভাল জায়গায় আছেন তারা।  

ম্যাড়ম্যাড়ে ডার্বিতে মাঠও ফাঁকা, গোলও নেই

আই লিগের হাই প্রোফাইল ডার্বি মনে দাগ কাটতে পারলো না ফুটবলপ্রেমীদের। অমীমাংসিত ভাবে শেষ হল আই লিগের দ্বিতীয় ডার্বি। গোটা ম্যাচে কয়েকটি ফ্রি কিক ছাড়া কোনও দলের খেলায় পজিটিভ মুভ দেখা যায়নি। সেই সঙ্গে ছিল ভুল পাস এবং উদ্দেশ্যহীন দৌড়। তবে গত নয়ই ডিসেম্বরের ডার্বি থেকে শিক্ষা নিয়ে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনকে নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে। সমস্ত অপ্রীতিকর ঘটনা আটকাতে সবরকম ব্যবস্থা রেখেছিল প্রশাসন।

আই লিগের ফিরতি ডার্বি লাইভ আপডেট

পয়েন্ট নষ্ট করে বিপদে দুই প্রধান। পয়েন্ট খুইয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে হোঁচট খেল ইস্টবেঙ্গল, অন্যদিকে অবনমন বাঁচানোর লড়াইটা আরও কঠিন হল মোহনবাগানের।