দাম কমতে পারে পেট্রোলের, বাড়বে ডিজেলের দাম

চলতি মাসেই লিটার প্রতি এক টাকা করে কমতে পারে পেট্রোলের দাম। তবে লিটারে ৪০-৫০ পয়সা বাড়তে পারে ডিজেলের দাম। মার্চের ১৫ অথবা ১৬ থেকে কার্যকরী হবে নতুন দাম।

১৫ দিনেই ফের মহার্ঘ পেট্রোল

পনেরো দিনের মধ্যেই বাড়ল পেট্রোলের দাম। ভ্যাট বাদে শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল বিপণনকারী সংস্থাগুলি। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মাঝ রাত থেকেই পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি  ৪৫ পয়সা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই  কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ডান-বাম বিরোধী দলগুলি। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির ফলে ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ক্ষতি হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা। সেই ক্ষতির বোঝা কমাতে চলতি সপ্তাহেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল।  শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হল বর্ধিত দাম।  ইতিমধ্যেই   মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

প্রতিমাসে ৪০-৫০ পয়সা বাড়বে ডিজেলের দাম

আর্থিক ক্ষতির বোঝা পুরোপুরি না কমা অবধি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত দেশের তেল সংস্থাগুলি প্রতি মাসে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ পয়সা পর্যন্ত বাড়াতে পারবে। বর্তমানে প্রতি লিটারের ১০ টাকা ৮০ পয়সা ক্ষতি রেখে ডিজেল বিক্রি করা হয়।

কলকাতায় ডিজেলের বদলে গাড়িতে ভরা হল জল

তেলে জলে মিশ খায় না। তবে প্রজাতন্ত্র দিবসের সকালে রাজাবাজারে যা ঘটল তা এককথায় নজিরবিহীন। অভিযোগ, রাজাবাজারে একটি পাম্প থেকে ডিজেলের বদলে ভরে দেওয়া হয় জল। পাম্প কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক।  

ডিসেলের দাম বৃদ্ধি, আন্দোলনের পথে ট্যাক্সি, ট্রাক মালিক

ধাপে ধাপে, মাসে মাসে দাম বাড়বে ডিজেলের। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে রীতিমতো আশঙ্কিত ট্যাক্সিমালিকেরা। একই ভাবে সঙ্কট বাড়তে চলেছে ট্রাক পরিবহণ পরিষেবায়। প্রতিবাদে আন্দোলনে নামার কথা ভাবছেন রাজ্যের ট্রাক মালিকেরা।

প্রতি মাসে বাড়বে ডিজেলের দাম, লাগু আজ থেকেই

সংস্কারের পথে হাঁটতে গিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ডিজেলের দাম প্রতি মাসে বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হল। সরকার-তেল সংস্থাগুলির বৈঠকের পর সিদ্ধান্ত হয় প্রতি মাসে লিটার প্রতি ৫০ পয়সা করে বাড়ানো হবে ডিজেলের দাম।

ডিজেলে আংশিক বিনিয়ন্ত্রণ, বাড়ল ভর্তুকি-গ্যাসের সংখ্যা

আরেক প্রস্থ আর্থিক সংস্কারের দিকে পা বাড়িয়ে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল দ্বিতীয় ইউপিএ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, এবার বাজারের পরিস্থিতি অনুযায়ী ডিজেলের দাম স্থির করবে তেল বিপণনকারী সংস্থাগুলি। তবে মইলি জানিয়েছেন, তেল সংস্থাগুলি প্রতি ধাপে খুব কমই দাম বাড়াতে পারবে। মুলত ডিজেলে লিটার পিছু যে ৯ টাকা ৬০ পয়সা লোকসান হচ্ছে, সেই ঘাটতি মেটাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।

ফের বাড়তে পারে ডিজেলের দাম

ফের বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। কেলকার কমিটির সুপারিস মেনে ডিজেলের দাম লিটারে দু থেকে তিন টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে ডিজেলের দাম খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।