দাম কমতে পারে পেট্রোলের, বাড়বে ডিজেলের দাম

চলতি মাসেই লিটার প্রতি এক টাকা করে কমতে পারে পেট্রোলের দাম। তবে লিটারে ৪০-৫০ পয়সা বাড়তে পারে ডিজেলের দাম। মার্চের ১৫ অথবা ১৬ থেকে কার্যকরী হবে নতুন দাম।

১৫ দিনেই ফের মহার্ঘ পেট্রোল

পনেরো দিনের মধ্যেই বাড়ল পেট্রোলের দাম। ভ্যাট বাদে শুক্রবার মধ্যরাত থেকে লিটার প্রতি এক টাকা ৪০ পয়সা করে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল তেল বিপণনকারী সংস্থাগুলি। ভ্যাট যোগ করে কলকাতা শহরে পেট্রোলের দাম হল ৭৭ টাকা ৯৯ পয়সা। রাজধানী দিল্লিতে অবশ্য ভ্যাট কম হওয়ার কারণে লিটার প্রতি পেট্রোলের দাম ৭০ টাকা ৭৪ পয়সা।

দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মাঝ রাত থেকেই পেট্রোলের দাম বাড়ল লিটারে  দেড় টাকা। ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি  ৪৫ পয়সা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যেই  কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে ডান-বাম বিরোধী দলগুলি। আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির ফলে ক্ষতির মুখে তেল কোম্পানিগুলি। সংস্থার দাবি, প্রতি লিটার পেট্রোলে ক্ষতি হচ্ছে এক টাকা বত্রিশ পয়সা। সেই ক্ষতির বোঝা কমাতে চলতি সপ্তাহেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল।  শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হল বর্ধিত দাম।  ইতিমধ্যেই   মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

প্রতি মাসে বাড়বে ডিজেলের দাম, লাগু আজ থেকেই

সংস্কারের পথে হাঁটতে গিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ডিজেলের দাম প্রতি মাসে বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হল। সরকার-তেল সংস্থাগুলির বৈঠকের পর সিদ্ধান্ত হয় প্রতি মাসে লিটার প্রতি ৫০ পয়সা করে বাড়ানো হবে ডিজেলের দাম।

ডিজেলে আংশিক বিনিয়ন্ত্রণ, বাড়ল ভর্তুকি-গ্যাসের সংখ্যা

আরেক প্রস্থ আর্থিক সংস্কারের দিকে পা বাড়িয়ে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল দ্বিতীয় ইউপিএ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, এবার বাজারের পরিস্থিতি অনুযায়ী ডিজেলের দাম স্থির করবে তেল বিপণনকারী সংস্থাগুলি। তবে মইলি জানিয়েছেন, তেল সংস্থাগুলি প্রতি ধাপে খুব কমই দাম বাড়াতে পারবে। মুলত ডিজেলে লিটার পিছু যে ৯ টাকা ৬০ পয়সা লোকসান হচ্ছে, সেই ঘাটতি মেটাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।

ডিজেলের দাম বনাম বাসের ভাড়া, অসাম্যের শীর্ষে কলকাতা

বাসমালিকদের সমস্যা খতিয়ে দেখতে এবং ভাড়াবৃদ্ধির দাবির যৌক্তিকতা পর্যালোচনা করতে বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে এই গোষ্ঠী ভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মত না হলে ১৫ অগাস্টের পর প্রস্তাবিত ধর্মঘটের পথেই হাঁটবেন বাস মালিকরা।