অপহরণের অভিযোগ আইএনটিটিইউসি কর্মীদের বিরুদ্ধে

দুর্গাপুরের কুমারমঙ্গলমপার্কের রক্ষণাবেক্ষণকারী সংস্থার এক আধিকারিককে মারধর ও অপহরণের অভিযোগ উঠল আইএনটিটিইউসি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পরে সংস্থার সিনিয়র ম্যানেজার দুর্গাপুর থানায় অভিযোগ জানালে পুলিস গিয়ে আইএনটিটিইউসির দলীয় কার্যালয় থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও এপর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিস।

তৃণমূলের দৌরাত্ম্যে বন্ধ কারখানা

তৃণমূলের দৌরাত্ম্যে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা। তৃণমূলের সংগঠিত গ্রামবাসীদের আন্দোলনের জেরে তিন দিন ধরে বন্ধ কারখানার গেট। সমস্যার সূত্রপাত, কারখানার রাস্তার জমি নিয়ে। আন্দোলনকারীদের অভিযোগ, জমির দাম জানিয়ে কোনও নোটিস না দিয়েই তাঁদের জমিতে কারখানার রাস্তা তৈরি করেছে কর্তৃপক্ষ।

যন্ত্রণা থেকে মুক্তি পেতেই শিবির দুর্গাপুরে, স্বীকার করিমের

নির্বাসনের অসহ্য যন্ত্রণা থেকে ফুটবলারদের মুক্তি দিতেই যে মাঝ মরসুমে দুর্গাপুরে আবিসিক শিবির,তা অবশেষে স্বীকার করলেন মোহনবাগান কোচ করিম বেঞ্চিরিফা। কলকাতায় সমর্থকদের বিক্ষোভ,মিডিয়ার জিজ্ঞাসা-তাতে নবি-ওডাফারা পড়ে যাচ্ছিলেন চাপের মুখে। তার উপর নির্বাসনে দলের ফুটবলারদের মানসিকতা তলানিতে চলে আসায়,কোচ করিম চান এই আবাসিক শিবিরে দলকে একসূত্রে বাঁধতে।

দুর্গাপুরের ঘটনাও দেখালো তৃণমূলে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

দুর্গাপুরে জয়বালাজি গোষ্ঠীর কর্তার ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল শিল্পমন্ত্রীকে আইএনটিটিইউসি-র বর্ধমান জেলা সভাপতি জানিয়েছিলেন, ঘটনায় মূল অভিযুক্ত অসীম পরামানিক তাঁদের সঙ্গে যুক্ত নন।  আজ জেলা সভাপতির সেই তথ্য উড়িয়ে দেন অসীম পরামানিক। তাঁর দাবি, শিল্পমন্ত্রীকে ভুল তথ্য দিয়েছেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি।

বাঁকুড়া, দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

গোষ্ঠীকোন্দলে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতা সালাম খাঁ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে।

দূর্গাপুর গণধর্ষণ কাণ্ড: ১৪ দিনের জেল হেফাজত মূল অভিযুক্তর

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত রাজেশ কোরাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বুধবার দুপুরে রাজেশ কোরাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিস।

স্বামীকে মারধর করে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ মহিলাকে

রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা। রবিবার রাতে দুর্গাপুর শহরে সিটি সেন্টারের কাছে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

কুয়োয় পড়ে দুই শিশুর মৃত্যু, হাওড়ায় জলে পরে মৃত এক

কুয়োয় পড়ে মৃত্যু হল দুই শিশুর। দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার ঝর্ণা পল্লীতে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদুটির বাবা পেশায় ভ্যান চালক, মা হাসপাতালের আয়ার কাজ করেন।

দুই শরিকের দ্বন্দ্ব বাড়ালো পুরভোট

শাসক পক্ষের দুই শরিক কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হয়নি এই পুরভোটে। ফলে দু`তরফের কাছেই এই পুরভোট ছিল শক্তি পরীক্ষার। ভোটের ফল প্রকাশের পর তৃণমূল নেতা মুকুল রায় দাবি করেন, রাজ্যে একলা লড়ার ক্ষমতা রয়েছে তৃণমূলের। আর কোনও রাজনৈতিক দলকে তৃণমূলের দরকার নেই। এরপরই পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস নেতা-নেত্রীরাও। দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্যদের বক্তব্য, ইউপিএ ছেড়ে এসে একলা চলুক তৃণমূল।