নতুনভাবে সাজছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু

নতুনভাবে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু। ক্লাবের পুরানো মূল দরজা ভেঙে তৈরি বিশাল তোরণ। ক্লাবের ভেতরে ঢুকলেই ডান দিকে যে লন রয়েছে, তা এতদিন অনাদরেই পরে ছিল। বিকেলে গুটিকয়েক ক্লাবকর্তা বা সদস্য সেখানে গল্প জমাতেন। এবার বদলে ফেলা হল সেই লনের খোলনলচে।

মান্দার চূড়ায় দেখা যাবে ইস্টবেঙ্গলের পতাকা

মান্দার চূড়ায় এবার দেখা যাবে ইস্টবেঙ্গলের পতাকা। মান্দা অভিযানে যাচ্ছেন নীলকণ্ঠ অভিযাত্রী সংঘের হয়ে কলকাতা পুলিসের আধিকারীক শান্তনু চ্যাটার্জি। গত কয়েকবছর ধরেই কারও না ওঠা পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন তিনি। অভিযানে যাওয়ার আগে সদস্যদের উতসাহিত করেন ইস্টবেঙ্গলের কর্মসমিতির অন্যতম সদস্য ঋত্বিক দাস আর প্রাক্তন পুলিস কমিশনার প্রসূন মুখার্জি।

বদলে গেল ইস্টবেঙ্গল ক্লাবের নাম

এএফসির আপত্তিতে সরকারী খাতায় নাম বদলাতে চলেছে ইস্টবেঙ্গলের। এমনিতে কিংফিশার ইস্টবেঙ্গল নামে পরিচিত হলেও কোম্পানি অফ রেজিস্ট্রার্স-এ ক্লাব নথিভূক্ত ইউনাইটেড ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড নামে। কিন্তু দুজায়গায় দুরকম নাম থাকা নিয়ে আপত্তি জানিয়েছে এএফসি। তাই এবার কিংফিশার ইস্টবেঙ্গল নামটাই কোম্পানি হিসাবে নথিভূক্ত হতে চলেছে। 

মরগ্যানের বিদায়ী ম্যাচে ডার্বি জয় উপহার দিতে মরিয়া লাল-হলুদ শিবির

আজ ডার্বি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ফুটবল মরসুম। তার সঙ্গে আজই ইস্টবেঙ্গলে শেষ হচ্ছে ট্রেভর জেমস মরগ্যান জমানা। ডার্বি ম্যাচই ইস্টবেঙ্গল কোচ হিসাবে মরগ্যানের শেষ ম্যাচ। শেষ ম্যাচে মোহনবাগানকে হারিয়ে ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিকের সুযোগ মরগ্যানের দলের সামনে। লিগ খেতাব থেকে মাত্র এক পয়েন্ট দূরে লাল-হলুদ শিবির।

হেরে আই লিগ শেষ ইস্টবেঙ্গলের

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। শনিবার পুনে এফসি রানার্স হয়ে যাওয়ায় আইলিগে আগ্রহই হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। আর তা ধরা পড়ল রবিবারের কল্যানীতে। লাজং এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে আই লিগ অভিযান শেষ করল মরগ্যানের দল। ম্যাচের মাত্র ছয় মিনিটে লাজংয়ের হয়ে গোল করেন তাইসুকে।

ইস্টবেঙ্গলকে হতাশ করে দ্বিতীয় পুণে, প্রয়াগ চতুর্থ

আই লিগের দ্বিতীয় স্থান অধরা থেকে গেল ইস্টবেঙ্গলের। পৈলান অ্যারোজকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফেলল পুণে এফ সি। আই লিগে তাদের শেষ ম্যাচে ২-০ গোলে জয় পায় ডেরেক পেরেরার দল। পুণের দলটির হয়ে দুই অর্ধে দুটি গোল করেন জেমস মোগা আর বোইমা কারপে। এই জয়ের ফলে পুণে এফ সি-র পয়েন্ট দাঁড়াল ২৬ ম্যাচে ৫২। রবিবার লাজং এফ সি-কে হারালে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ২৬ ম্যাচে ৫০। ফলে এবারের আই লিগে তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হবে মরগ্যানের দলকে।

পেনকে ছেড়ে সুয়েকাকে দলে চায় ইস্টবেঙ্গল

আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকছেন চিডি। নাইজেরীয় স্ট্রাইকারের সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গেছে লাল-হলুদের। বাজেটের সমস্যা থাকলেও কয়েকদিনের মধ্যেই চিডির সঙ্গে চুক্তি সেরে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ওপারা-র সঙ্গেও কথা এগিয়েছে লাল-হলুদের। তবে নাইজেরীয় ডিফেন্ডারের কাছে বেশ কয়েকটা দলের অফার রয়েছে। তাই চুক্তি চূড়ান্ত করার আগে কিছুটা দেখে নিতে চাইছেন।

আই লিগ খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, রানার্সও হওয়া অনিশ্চিত

এবারের মত আই লিগে জেতার স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। শনিবার গোয়ার তিলক ময়দানে ডেম্পোর সঙ্গে পয়েন্ট নষ্ট করায় এবারের আই লিগ জেতার সম্ভাবনা আর থাকল না ইস্টবেঙ্গলের। মরগ্যানের দল আজ ২-২ গোলে ড্র করায় আই লিগ জিতে গেল সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্স। চার্চিলকে এখন পয়েন্টের নিরিখ ধরতে পারে শুধু পুণে এফসি। পুণে ছুঁয়ে ফেললেও তাদের টপকে চার্চিলই খেতাব জিতবে হেড টু হেড নিরিখে৷ তাই আজই আই লিগ জিতে ফেলল চার্চিল ব্রাদার্স।

`গরীব` সাইগনকে হারিয়ে লাল হলুদ রঙা নজির যুবভারতীতে

এএফসি কাপে সাইগনের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগে অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে নজির গড়ল মরগ্যানের দল। যুবভারতীতে সাইগনকে চার-এক গোলে হারিয়ে এএফসি কাপে নজির গড়ল ইস্টবেঙ্গল। সুবিধাজনক জায়গায় থেকে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। দাবি  অধিনায়ক সঞ্জু প্রধানের।