হেরে আই লিগ শেষ ইস্টবেঙ্গলের

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। শনিবার পুনে এফসি রানার্স হয়ে যাওয়ায় আইলিগে আগ্রহই হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। আর তা ধরা পড়ল রবিবারের কল্যানীতে। লাজং এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে আই লিগ অভিযান শেষ করল মরগ্যানের দল। ম্যাচের মাত্র ছয় মিনিটে লাজংয়ের হয়ে গোল করেন তাইসুকে।

ইস্টবেঙ্গলকে হতাশ করে দ্বিতীয় পুণে, প্রয়াগ চতুর্থ

আই লিগের দ্বিতীয় স্থান অধরা থেকে গেল ইস্টবেঙ্গলের। পৈলান অ্যারোজকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফেলল পুণে এফ সি। আই লিগে তাদের শেষ ম্যাচে ২-০ গোলে জয় পায় ডেরেক পেরেরার দল। পুণের দলটির হয়ে দুই অর্ধে দুটি গোল করেন জেমস মোগা আর বোইমা কারপে। এই জয়ের ফলে পুণে এফ সি-র পয়েন্ট দাঁড়াল ২৬ ম্যাচে ৫২। রবিবার লাজং এফ সি-কে হারালে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ২৬ ম্যাচে ৫০। ফলে এবারের আই লিগে তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হবে মরগ্যানের দলকে।

পেনকে ছেড়ে সুয়েকাকে দলে চায় ইস্টবেঙ্গল

আগামী মরসুমে ইস্টবেঙ্গলেই থাকছেন চিডি। নাইজেরীয় স্ট্রাইকারের সঙ্গে কথা অনেকটাই এগিয়ে গেছে লাল-হলুদের। বাজেটের সমস্যা থাকলেও কয়েকদিনের মধ্যেই চিডির সঙ্গে চুক্তি সেরে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের কর্তারা। ওপারা-র সঙ্গেও কথা এগিয়েছে লাল-হলুদের। তবে নাইজেরীয় ডিফেন্ডারের কাছে বেশ কয়েকটা দলের অফার রয়েছে। তাই চুক্তি চূড়ান্ত করার আগে কিছুটা দেখে নিতে চাইছেন।

আই লিগ খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, রানার্সও হওয়া অনিশ্চিত

এবারের মত আই লিগে জেতার স্বপ্নভঙ্গ হল ইস্টবেঙ্গলের। শনিবার গোয়ার তিলক ময়দানে ডেম্পোর সঙ্গে পয়েন্ট নষ্ট করায় এবারের আই লিগ জেতার সম্ভাবনা আর থাকল না ইস্টবেঙ্গলের। মরগ্যানের দল আজ ২-২ গোলে ড্র করায় আই লিগ জিতে গেল সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্স। চার্চিলকে এখন পয়েন্টের নিরিখ ধরতে পারে শুধু পুণে এফসি। পুণে ছুঁয়ে ফেললেও তাদের টপকে চার্চিলই খেতাব জিতবে হেড টু হেড নিরিখে৷ তাই আজই আই লিগ জিতে ফেলল চার্চিল ব্রাদার্স।

`গরীব` সাইগনকে হারিয়ে লাল হলুদ রঙা নজির যুবভারতীতে

এএফসি কাপে সাইগনের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগে অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে নজির গড়ল মরগ্যানের দল। যুবভারতীতে সাইগনকে চার-এক গোলে হারিয়ে এএফসি কাপে নজির গড়ল ইস্টবেঙ্গল। সুবিধাজনক জায়গায় থেকে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। দাবি  অধিনায়ক সঞ্জু প্রধানের।

আই লিগ খেতাবের আশা ছাড়েননি মরগ্যান

আই লিগের আশা আর দেখছেন না ইস্টবেঙ্গলের কর্তা থেকে ফুটবলার কেউই । ব্যতিক্রম কোচ মরগ্যান। এখনও কঠিন অঙ্কের সহজ সমাধান করে মরগ্যান আই লিগ খেতাব দেখছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আইলিগের খেতাব নিশ্চিত করা তাঁর হাতে নেই। তাই খেতাবের হাতছানি দেওয়া কলকাতা লিগ কে নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।

নজির গড়ে শেষ ষোলোয় ইস্টবেঙ্গল

বিদেশের মাটিতে অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপে পঞ্চাশ গোল করার নজির গড়ল তারা। মঙ্গলবার সেলাঙ্গুরের বিরুদ্ধে লালরিন ডিকা গোল করার সঙ্গে সঙ্গেই এই অনন্য নজির গড়ে ট্রেভর মরগ্যানের দল। সেলাঙ্গুর ম্যাচের আগে এএফসি কাপে ইস্টবেঙ্গলের গোলসংখ্যা ছিল ৪৮। এদিন আরও দুটি গোল করে তারা। এর আগে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি আয়োজিত সব টুর্নামেন্ট মিলিয়ে একশো গোল করারও নজির গড়েছিল ইস্টবেঙ্গল।

স্পোর্টিংয়ের কাছে আটকে ইস্টবেঙ্গল বোঝাল, এবার আর হবে না

আই লিগ জয়ের স্বপ্ন ধাক্কা খেল ইস্টবেঙ্গলের। রবিবার স্পোর্টিংয়ের সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। মেহতাব-খাবরা-সৌমিকের অনুপস্থিতি যে কতটা ফ্যাক্টর হতে পারে তা দেখলেন যুবভারতীতে আসা ইস্টবেঙ্গল দর্শকরা। প্রথমার্ধে লিগ টেবিলের নীচের দিকে থাকা স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে সঞ্জু-পেনদের পাফরম্যান্স হতাশজনক।

আজ ইস্টবেঙ্গলের সতর্কতার স্পোর্টিং চ্যালেঞ্জ

ইস্টবেঙ্গলের কাছে এখন আই লিগ খেতাব জয়ের পথ শ্যাওলা বেছানো রাস্তার মত। আচমকা পা ফস্কালেই ভূপতিত হতে হবে খেতাব জয়ের স্বপ্ন থেকে। আর এই পথ সতর্কে অতিক্রম করার জন্য প্রথম হার্ডল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। গোয়ার দলটি ঘরের মাঠে মোহনবাগানের কাছে ৫-১ গোলে হেরে কলকাতায় এসেছে। নতুন কোচ,নতুন বিদেশি-স্পোর্টিং ক্লাব দ্য গোয়া এখন ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সুযোগকেই এখন কাজে লাগাতে চান মরগ্যান।