শাহরুখের কি নাইটদের প্রতিটা ম্যাচে মাঠে আসা উচিত

শাহরুখ খান এখন কেকেআরের শুধু মালিক নন, `লাকি চার্ম`ও বটে। অনেক দিন পর মাঠে আসতেই জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। আর এতেই শুরু হল আলোচনা।

ইডেনে হতে পারে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

প্রথমে কানপুরে না হওয়ায় সেই টেস্ট ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজন করার কথা ছিল। কিন্তু রোটেশনের নিয়মে সেই ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্ট ইডেনে করার ব্যাপারে এখনও আশাবাদী সিএবি কর্তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে তারা টেস্টের আয়োজন করতে পারবে না। এরপর বিসিসিআই এই টেস্ট হায়দরাবাদে করার সিদ্ধান্ত নিয়েছে।

সিরিজ জিতে ইডেনকে ধন্যবাদ দিলেন মিসবা

সিরিজ জয়ের পর ইডেনে উত্‍সবে মাতলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতকে দুরমুশ করে সিরিজ জয়ের পর বাঁধনহারা উচ্ছাস দেখা গেল মিসবা-হাফিজদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা অবস্থাটা কাটাতে এই সিরিজটা দারুণ কাজে দেবে বলে মনে করছেন পাক ক্রিকেটররা। দলের বোলিং নিয়ে বিশেষভাবে কথা বললেন ডেভ হোয়াটমোর।

হারের পর ধোনির মুখে সেই এক কথা

অনেক উন্নতি করতে হবে।" দলের মিডল অর্ডার নিয়ে আলাদাভাবে উদ্বেগপ্রকাশ করলেন। বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করতেই থামিয়ে দিয়ে মাহি বললেন, " ও আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়িও ফর্মে ফিরবে।" ম্যাচে একটা সময় দলের বোলাররা ফিরিয়ে আনে বলে জানান ভারত অধিনায়ক।

ইডেনে ভরাডুবি ভারতের, সিরিজ খুইয়ে অধিনায়ক ধোনির ব্যর্থতার বৃত্ত সম্পূর্ণ

ইডেন গার্ডেন্সে মহারণের ম্যাচে লজ্জার হার হল ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ভারত হারল ৮৫ রানে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজে  হেরে গেল ভারত। আগামি ৬ তারিখ দিল্লিতে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারত

আজ, বৃহস্পতিবার ইডেনে মহারণ। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। তাই ইডেনেই সমতা ফেরাতে মরিয়া ধোনিরা। ইডেনের ম্যাচ হারলেই সিরিজ হেরে যাবে ভারত। চেন্নাইয়ে চোট পেয়েছিলেন কোহলি। তবে কলকাতায় তিনি খেলতে পারবেন বলে খবর। ভারত অধিনায়ক জানান,কলকাতায় যেহেতু শিশির পড়ছে,তাই টস একটা ফ্যাক্টর হতে পারে। যদিও ম্যাচ শুরু দুপুর ১২টাতে। অন্যদিকে কলকাতাই সিরিজ জিততে চাইছেন পাক অধিনায়ক মিসবা উল হক।

ইডেনের ভারত-পাক ম্যাচ প্রিভিউ

ইডেনে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন ম্যাচের বিভিন্ন বিষয়। ফর্ম গাইড--শেষ পাঁচ ওয়ানডে ম্যাচে-- ভারত-- হার, জয়, জয়, জয়, হার পাকিস্তান-- জয়, হার, জয়, হার, হার

ইডেনে কালকের ভারত-পাক ম্যাচ গাইড

গোটা রাজ্য এখন ক্রিকেট জ্বরে ভুগছে। কাল, বৃহস্পতিবার ইডেন উদ্যানে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কলকাতা এখন সাজো সাজো রব। শহর জুড়ে টিকেটের হাহাকার। ইডেনে এটা ২৭ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। হিসাব অনুযায়ী একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিন্তু বৃহস্পতিবার ইডেনে ধোনি বনাম মিসবাদের লড়াইটাকে কিছুতেই শুধু একটা ওয়ানডে ম্যাচ হিসাবে বললে ভুল হবে। তাত্‍পর্যের দিক থেকে এই ম্যাচটা অনেকটা আলাদা। এত কিছুর পরেও যদি আপনার ক্রিকেট জ্বর না আসে, এখনও যদি ভাবেন, ধুত্‍ এটা তো সারা বছর ধরে চলা আরও একটা ক্রিকেট ম্যাচ। তাহলে একটু চোখ বুলিয়ে নিন কালকের ম্যাচটা কেন দেখবেন, আপডেট জানতে কেন ২৪ ঘণ্টা ডট কমে চোখ রাখবেন---

ইডেনে ভারত-পাক ম্যাচের টিকিট নিমেষে শেষ

নিমেষে শেষ হয়ে গেছে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট। বুধবার রাতে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করা হয়েছিল বুধবার রাতে। মাত্র তিনহাজার টিকিট নিমেষের মধ্যে শেষ।