মিশরে যাত্রীবাহী ফানুস ভেঙে মৃত ১৯

মিশরে যাত্রীবাহী ফানুসে বিস্ফোরণের ফলে আগুন লেগে অন্তত্য পক্ষে ১৯জন বিদেশী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মিশরে এক নিরাপত্তা আধিকারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার আগুন লাগার পর ফানুসটি কায়রো থকে ৫১০ কিলোমিটার দক্ষিণে প্রাচীন শহর লুক্সোরে একটি আখের খেতে ভেঙে পড়ে।

পরিস্থিতি সামলাতে ডিক্রি নিয়ে আলোচনায় মুর্সি

দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মিশরের প্রেসিডেন্ট মহম্মদ মুর্সি। প্রেসিডেন্টের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে গত সপ্তাহে নিজের জারি করা ডিক্রির বিষয়ে বিচারপতিদের সঙ্গে কথা বলছেন তিনি। তবে, মিশরের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে মুর্সি জানিয়েছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না বলে জারি হওয়া ডিক্রি বহাল থাকবে। শুধুমাত্র এর পরিসর সীমিত করা নিয়ে আলোচনা চলতে পারে। যদিও, বিরোধীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন বজায় রেখেছে।

মুর্সীর ফতোয়া, দ্বিধাবিভক্ত মিশর

প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির ফতোয়া কি যুক্তিযুক্ত? এই একটা প্রশ্নই এখন কার্যত দু`ভাগ করে দিয়েছে মিশরকে। প্রেসিডেন্টপন্থীদের মতে মুর্সির ডিক্রি আদতে প্রশাসনকে আরও মজবুত করবে। আর এই যুক্তিকে জোরালো করতে ইতিমধ্যেই পধে নেমে প্রচারও শুরু করে দিয়েছন তারা। কিন্তু, রয়েছে বিরুদ্ধ মতও। মুর্সির ডিক্রিকে বাতিলের দাবিতে মিশরের রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন বহু মানুষ। আর এই মিছিল-পাল্টা মিছিলের জেরেই ফের সংবাদ শিরোনামে মিশরের তাহরির স্কোয়ার।

প্রেসিডেন্ট মুর্সির বিরুদ্ধে ফের উত্তপ্ত মিশর

ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মিশরের প্রেসিডেন্ট বিরোধী আন্দোলন। দমননীতি প্রয়োগ করে যে তাদের থামানো যাবে না আজ স্পষ্টভাবেই সেকথা জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ক্ষমতা কুক্ষিগত করা নিয়ে প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির একতরফা ডিক্রির প্রতিবাদে গতকাল থেকেই তাহরির স্কোয়ারে বিক্ষোভ দেখাতে শুরু করেন বহু মানুষ। ডিক্রি জারি করে প্রেসিডেন্ট মুর্সি জানিয়ে দিয়েছেন, তাঁর সিদ্ধান্তকে মিশরের মাটিতে কোনওভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। এখানেই শেষ না। মিশরের কোনও আদালতই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলেও ডিক্রিতে ঘোষণা করেছেন মুর্সি। মিশরের প্রেসিডেন্টের এই ডিক্রি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

যুদ্ধবিরতিতে আপাত শান্তি গাজায়

হামাস ও ইজরায়েলের মধ্যে  যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি  হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।

গাজায় `হামাস`-এর মূল দফতরে ইজরায়েলের আক্রমণ

গাজার মুসলিম মৌলবাদী ক্ষমতাসীন দল `হামাস`-এর মূল দফতরে বোমারু বিমান দিয়ে আক্রমণ হানল ইজরায়েল। অতন্ত্যপক্ষে ৩০ জন প্যালেস্তাইনি এবং ৩ জন ইজরায়েলি নাগরিক ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে চলা ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের ফলে। শুক্রবার রাতেই ইজরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পরে পরিষ্কার হয়ে যায় গাজাতে বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। কাল রাতের মধ্যেই সীমান্ত ৭৫ হাজার সেনা মোতায়েন করে ফেলেছিল তারা।

ডেঙ্গি নিয়ে বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের, শুরু শরিকি কাজিয়া

রবিবার মেয়র পারিষদ অতীন ঘোষের পর সোমবার পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডেঙ্গি নিয়ে করা মন্ত্যবের জেরে বিতর্কে জড়ালেন তৃণমূলের প্রথমসারির এই নেতা।  তিনি বলেন, ''ডেঙ্গির প্রকোপের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। প্রাকৃতিকভাবেই দু-এক বছর পর পর ডেঙ্গির ছড়ায়।''

ইজিপ্টে সরকারি টেলিভিশনে এই প্রথম সংবাদ পরিবেশন মহিলার

ইজিপ্টের সরকারি টেলিভিশনে এই প্রথম সংবাদ পরিবেশন করলেন কোনও মহিলা। হোসনে মুবারক জমানার পরবর্তী যুগে ইজিপ্টের মহিলাদের কাছে এ এক নতুন ইতিহাস।

রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৩

রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃতুর সংখ্যা ১৩। কলকাতা এবং সল্টলেকে ডেঙ্গি পরিস্থিতি দিন দিন আরও সঙ্কটজনক হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই জ্বরে আক্রান্ত হয়ে কলকাতায় প্রাণ হারিয়েছে ১১ জন  জন।শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই NS 1 অ্যান্টিজেন পরীক্ষা অনুযায়ী আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে। ম্যাক অ্যালাইজা টেস্টেও ধরা পড়েছে কীভাবে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি চলতে থাকলে কলকাতা ও কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গি মহামারীর আকার নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল।