স্পেন ফিরল স্পেনে, ইংল্যান্ড ইংল্যান্ডে

বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে জয়ে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ফ্রান্সের ঘরের মাঠে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দিলেন ইনিয়েস্তেরা। আগের ম্যাচে ফিনল্যান্ডের কাছে আটকে যেতে হয়েছিল স্পেনকে। ফলে ফ্রান্সের থেকে দু পয়েন্টে পিছিয়ে থেকে মাঠে নামতে হয়েছিল জ্যাভিদের।আগের ম্যাচে দলে চারটে পরিবর্তন করেছিলেন স্পেন কোচ।

বছর শেষে টেস্টে ধোনিরা থার্ড বয়, লক্ষ্ণীলাভ আড়াই লাখ মার্কিন ডলার

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ইংল্যান্ডের কাছে ফটোফিনিশে হেরে ভারত বছরের শেষটা করল তৃতীয়স্থানেই। একনম্বর জায়গাটা ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।

হাতির পায়ে পিষে গেল সাইনার বিজয় রথ

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সোনালী দৌড় থেমে গেল। চিনের শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সাইনা হারলেন তাইল্যান্ডের রাতচানোক ইন্টাননের বিরুদ্ধে। শনিবার ভারতের ব্যাডমিন্টন রানি হারেন ১৫-২১, ১৯-২১। সাইনাকে দেখে মনে হচ্ছিল তিনি তাঁর যাবতীয় শক্তি কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিয়েছেন। এদিন সাইনার ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কয়েকজন তাই সুন্দরী সমর্থক। তাদের হাতে ছিল তাইলান্ডের জাতীয় পশু হাতির ছবি। সেই ছবির নীচে লেখা হাতির পা পিষে দাও সাইনার বিজয়রথ। বাস্তবেও কিছুটা তাই হল।

ধরমশালায় ম্যাচ ছাপিয়ে মাঠই কাল আকর্ষণ

ভারত সিরিজ আগেই জিতে নেওয়ায় গুরুত্বহীন হয়ে গেছে ধরমশালায় রবিবারের ম্যাচটা। কিন্তু প্রকৃতি কত কিছুই না করতে পারে। এই যেমন নেহাতই নিয়মরক্ষার ম্যাচটাকে একেবারে অন্যরকম মোড়ক দিয়েছে ধরমশালার মাঠ, আবহাওয়া আর প্রকৃতি। যুবরাজ, ধোনি থেকে পিটারসেন, কুকরা প্রত্যেকেই ধরমশালার প্রেমে পড়ে গেছেন।

মোহালিতে জয়, সিরিজ ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন ধোনিরা। মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল ভারত।

ক্যাপ্টেনের দেশে পতনের পথে আরও একধাপ ব্রিটিশ সাম্রাজ্যের

ক্যাপ্টেনের ঘরের মাঠে কামাল করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্রিটিশদের সাত উইকেটে হারিয়ে দিল ধোনিবাহিনী। সৌজন্যে বহুদিনপর `টিম ইন্ডিয়া`। আরও খোলসা করে বললে ভারতীয়দের দল হিসাবে অলরাউন্ড পারফর্ম্যান্স। জাদেজাদের অসাধারণ স্পেলের কাছে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন ইংরেজরা। ৪২.২ ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় কুকদের ইনিংস। ফলে ভারত ২-১ এগিয়ে গেল সিরিজে। ভারতীয়দের বোলারদের মধ্যে সফলতম জাদেজা। তাঁর ঝুলিতে ৩টি উইকেট। ক্যাপ্টেন কুকের উইকেটটি ব্যক্তিগত ১৭ রানের মাথায় তুলে ইংরেজদের দূর্গে প্রাথমিক ফাটলটা ধরান বাংলার সামি আহমেদ। তারপর কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে পিটারসনদের ইনিংস। ইংরেজদের তরফে সর্বোচ্চ স্কোর জো রুটের। তাঁর সংগ্রহ ৩৯।

ঘরের মাঠে ইংরেজদের একচুলও জায়গা ছাড়লেন না ধোনি

আজ তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় রয়েছে, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। ইতিমধ্যে হাউসফুল ৩৫ হাজার আসন। কতটা আবেগ জড়িয়ে রয়েছে আগামিকালের ম্যাচ নিয়ে যত বেশি বলা যায় হয়ত তত কম হবে।

কালকের ম্যাচ ছাপিয়ে `রাজপুত্র`র আবেগে রাঁচি মাতোয়ারা

শনিবার তৃতীয় একদিনের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একিদনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামবেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট।

দীর্ঘদিন বাদে বড় জয়ের স্বাদ পেলেন ধোনি

অনেকদিন পর ভারতীয় ক্রিকেটে বড় ব্যবধানে জয় এল। কোচিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে একদিকে সিরিজে সমতায় ফিরল ভারত। অন্যদিকে ১২৭ রানের বড় জয়ে ধোনির সংসারে ফিরে এল স্বস্তির বাতাস। একসঙ্গে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটে বিভাগেই `ক্লিক` করে জয় পাওয়াটা ধোনির দল প্রায় ভুলেই গেছিল। অবশেষে সেটা এল কোচির নেহেরু স্টেডিয়ামে। এই স্বস্তির জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন এমন একজন যিনি ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় সমালোচনার পাত্র হয়েছিলেন। ধোনির প্রিয় পাত্র বলেই দলে আছেন বলে যাকে নিয়ে হাসিঠাট্টা করা হচ্ছিল।