রাজস্থান রয়্যালসকে ১০০ কোটির জরিমানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের

বিদেশি মুদ্রা বিনিময়ে অনিয়মের জন্য আইপিএল-এর রাজস্থান রয়্যালসকে ১০০ কোটি টাকার পেনাল্টি করল বা ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজিমেন্ট অ্যাক্ট বা ফেমা লঙ্ঘিত হওয়ায় এই সংস্থা দু`বছরের তদন্তে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইসিকে মোট তিনটি নোটিস পাঠিয়েছে।

জাতীয় শিশুকন্যা দিবস, উদ্বেগের বাস্তবচিত্র

আজ জাতীয় শিশুকন্যা দিবস। তার আগে দেশে মেয়েদের বর্তমান অবস্থা নিয়ে সমীক্ষা যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। কন্যা ভ্রূণ হত্যা, অপুষ্টি, নারী শিক্ষার হতাশাজনক ছবি ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকের নারী আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়। শিক্ষা, পেশাগত দক্ষতা, কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই আজকের অর্ধেক আকাশ। কিন্তু প্রদীপের নীচে পিলসুজের মতই আজকের নারীর এই এগিয়ে চলার আড়ালে রয়েছে অন্য এক উদ্বেগ।

চক্রান্তের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পিঙ্কি

নিজের হেনস্থার প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছেন পিঙ্কি প্রামাণিক। মুখ্যমন্ত্রীর কাছে তিনি সুবিচার চাইবেন বলেও পিঙ্কি জানান। পাশাপাশি দাবি করেছেন তাঁর পদক কেড়ে নেওয়ার কোনও সম্ভাবনাই নেই। পিঙ্কির অভিযোগ তাঁকে হেনস্তা করতেই পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চার্জশিট পেশ করেছে। যদিও বিধাননগর কমিশনারেটের দাবি, পিঙ্কির মেডিক্যাল রিপোর্ট এবং চার মাস ধরে তদন্ত চালিয়ে উঠে আসা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই চার্জশিটে তাঁকে অভিযুক্ত করা হয়েছে৷

মহিলা রাজনীতিবিদদের `মিনিস্কার্ট`-এর উপর সরকারি নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন নারী স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে সরব ইন্দোনেশিয়ার মহিলারা। মঙ্গলবারই সে দেশের সংসদ জানায়, কাজের জায়গায় `মিনিস্কার্ট`-এর মতো উত্তেজক পোশাক পড়তে পারবেন না মহিলা রাজনীতিবিদরা।