প্ল্যানিং কমিশনের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্ল্যানিং কমিশনের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল পাঁচটার উড়ানে দিল্লি রওনা হচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারের দিল্লি সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পুর ও নগরোন্নয়ন ফিরহাদ হাকিম এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

মুন্নাকে রাতভর জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৪ দিনের সিআইডি হেফাজত হল গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা মুন্নার। আজ বিকালে মুন্নাকে সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। এদিনই পুলিস খুনে জড়িত থাকার অভিযোগে তৃণমূলের এই বরো চেয়ারম্যানকে আদালতে পেশ করা হয়। জামিনের আর্জি জানিয়েছিল মুন্না। কিন্তু তা খারিজ করা দেয় আদালত। ১৪ দিনের হেফাজত চেয়েছিল সিআইডি। সে কথা মেনে নেয় আদালত। শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল।

মুন্নাকে গ্রেফতার কি মুখরক্ষার স্বার্থেই?

মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে গ্রেফতার করল সিআইডি। কিন্তু ঘটনা পরম্পরা বলছে, শাসকদলের তরফে মুন্নাকে বারবারই আড়াল করার চেষ্টা হয়েছে। তাহলে শেষপর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হল? আরাবুল ইসলামের মতো এক্ষেত্রেও কি রাজ্যপালের বক্তব্য এবং সমালোচনার ঝড়ে মুখরক্ষার চেষ্টা? আরাবুল ইসলামের পর মহম্মদ ইকবাল ওরফে মুন্না। গত ১২ ফেব্রুয়ারি পুলিস খুনের দিন মুন্নার ভূমিকা স্পষ্ট হয়েছিল ছবিতে।  

গার্ডেনরিচ কাণ্ড: মুন্না ঘনিষ্ঠের থেকেই ঘাতক অস্ত্র সুভানের হাতে

গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরি খুনের ঘটনায় সামনে এলো নয়া তথ্য। যে আগ্নেয়াস্ত্র থেকে তাপস চৌধুরীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়  সেটি ঘটনার দিনই হাতে পেয়েছিল মূল অভিযুক্ত শেখ সুভান। সিআইডির জেরায় সুভান জানিয়েছে আগ্নেয়াস্ত্রটি তঁকে দেয় তৃণমূল কংগ্রেস নেতা মুন্না ইকবালের ঘনিষ্ঠরা।

শোকের সঙ্গে মিশে গেল প্রতিবাদের সুর

বেনজির স্মরণ। মোমবাতির আলোয় নিহত সহকর্মী তাপস চৌধুরীকে স্মরণ করলেন কলকাতা পুলিসের কর্মীরা। বহু প্রতিবাদ আন্দোলনের সাক্ষী মেট্রো চ্যানেলের স্মরণসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে হাজির ছিলেন কর্মরত বহু পুলিস কর্মীও। কলকাতা পুলিসের ইতিহাসে এই প্রথমবার।

নিহত পুলিসকর্মীকে বিশেষ শ্রদ্ধার উদ্যোগ প্রাক্তন অফিসারদের

সরেছেন নেতা। কেড়ে নেওয়া হয়েছে সহকর্মীর মৃত্যুর তদন্তের অধিকার। মুখ্যমন্ত্রীর জোড়া ধাক্কায় তলানিতে কলকাতা পুলিসের মনোবল। নগরপালের দায়িত্ব নিয়ে সেই ড্যামেজ কন্ট্রোলেই উদ্যোগী হলেন সুরজিত কর পুরকায়স্থ। যদিও সেই উদ্যোগে ঝিমিয়ে পড়া বাহিনী ঘুরে দাঁড়াবে কি না, তা নিয়ে সন্দীহান সবপক্ষই। আর এরমধ্যেই সরকারের অস্বস্তি বাড়িয়ে আগামীকাল নিহত পুলিসকর্মীকে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছেন প্রাক্তন অফিসাররা। 

ডানা ছাঁটলেও 'অপরিহার্য' ববির পাশেই দল

ঘরে-বাইরে চাপের মুখে শেষপর্যন্ত পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ডানা খানিকটা ছাঁটলেন মুখ্যমন্ত্রী। সরানো হল সরকারের মুখপাত্রের পদ থেকে। জারি হল মিডিয়ার সামনে মুখ খোলায় নিষেধাজ্ঞা। তবে অতিপ্রিয় ববিকে আড়াল করতে মুখ্যমন্ত্রী যে সচেষ্ট শনিবার তৃণমূল কংগ্রেস ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনেই তা স্পষ্ট।      

ফিরহাদের ডানা ছাঁটল তৃণমূল

সুব্রত মুখোপাধ্যায়ের পর এবার ফিরহাদ হাকিমের ক্ষমতা খর্ব করল তৃণমূল কংগ্রেস। গার্ডেনরিচ কাণ্ডের জেরে সরকারের  মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমদের প্রতিনিধিদের সামনে ফিরহাদ হাকিমের মুখ খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ তারিখ অবধি পুলিসি হেফাজত

গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার হওয়ায় ইকবাল ওরফে মুন্না ঘনিষ্ঠ তিনজনকে ২২ ফেব্রুয়ারি অবধি পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। এর আগে ইকবালের এই তিন ঘনিষ্ঠদের গ্রেফতার করে সিআইডি। পরে তাদের আদালতে পেশ করা হয়।