আলোচনায় নারাজ ভারত

জওয়ান হত্যার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কোনও রকম আলোচনায় যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল ভারত। পাক বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খারের বিদেশমন্ত্রক পর্যায়ের আলোচনার প্রস্তাবকে খারিজ করে দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বলেন, "পাক সেনার বর্বরোচিত আচরণের বিষয়টিই মুখ্য। যাঁরা এই নৃশংস ঘটনায় জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই আলোচনা সম্ভব।" ভারতের আবেগের কারণটিও পাকিস্তানের বিবেচনা করা উচিত বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।

পাকিস্তান সফর ইতিবাচক, জানালেন কৃষ্ণা

পাকিস্তান সফর ফলপ্রসূ হয়েছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা। রবিবার ইসলামাবাদ থেকে লাহোর যান তিনি। হাফিজ সইদকে বিচারের কাঠগড়ায় তোলার জন্য উদ্যোগ নিতে পাক পঞ্জাবের চিফ মিনিস্টার শাহবাজ শরিফকে অনুরোধ করেন বিদেশমন্ত্রী।

ইক্যুয়েডরে আশ্রয় পেলেন আসাঞ্জ

উইকিলিক্‌সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেবে ইক্যুয়েডর। সেদেশের বিদেশমন্ত্রী রিকার্ডো পাতিনো বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

যৌথ সাংবাদিক বৈঠকে মৈত্রীর বার্তা হিলারির

দ্বিপাক্ষিক বৈঠকের পর দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা ও মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন। উচ্চপর্যায়ের ওই বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে কথা হয়েছে হিলারি ও কৃষ্ণা। বিদেশমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রদের বিভিন্ন সমস্যার বিষয়ে হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর কথা হয়েছে।

মত্‍সজীবী হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা করবে ইতালি : টার্জি

কোল্লাম উপকূলে ভারতীয় মত্‍সজীবী হত্যাকাণ্ডের বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর সঙ্গে বৈঠক করলেন ইতালির বিদেশমন্ত্রী গিউলিও টার্জি। মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠক শেষে টার্জি জানান, ঘটনার তদন্তে ইতালি সরকার, ভারতের সঙ্গে সব রকম সহযোগিতা করবে।

মত্সজীবী হত্যা: দিল্লি এলেন ইতালির উপবিদেশমন্ত্রী

কেরলে ভারতীয় মত্সজীবীদের গুলি করে হত্যার অভিযোগে ইতালীয় জাহাজের ২ নিরাপত্তারক্ষীকে গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রোম-দিল্লি কূটনৈতিক চাপানউতর। বুধবার ভারতে এলেন ইতালির উপবিদেশমন্ত্রী স্টাফান দে মিসটুরা।

মত্সজীবী হত্যা: ভারতে আসছেন ইতালির বিদেশমন্ত্রী

ভারতীয় মত্সজীবীদের গুলি করে হত্যার অভিযোগে ইতালীয় জাহাজের ২ নিরাপত্তারক্ষীকে গ্রেফতারের ঘটনায় এবার ভারতে আসছেন খোদ ইতালির বিদেশমন্ত্রী গিউলিও টার্জি। মঙ্গলবার ইতালির বিদেশমন্ত্রক জানিয়েছে, সোমবার বিদেশমন্ত্রকের কয়েকজন কূটনীতিককে ভারতে পাঠানো হয়েছে।