কোহলিকে `অর্জুন`, গাভাসকরকে `ধ্যানচাঁদ` করতে প্রস্তাব বিসিসিআইয়ের

অর্জুন পুরস্কারের জন্য বিরাট কোহলি ও ধ্যানচাঁদ পুরস্কারের জন্য সুনীল গাভাসকরের নাম ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাচ্ছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের অবসরের পর ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি এক বিশেষ ভূমিকা নিয়েছেন। ব্যাট হাতে বেশ কয়েকটি বড় ইনিংস নিজেকে প্রমাণও করেছেন। গতবছর পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

ধোনি ব্রিগেডের বিস্ফোরণে ছত্রাকার অসি বাহিনী

নাশকতা দীর্ণ হায়দরাবাদের মাটিতে জয়ের প্রলেপ লাগিয়ে ধোনি বাহিনী ধূলিসাৎ করল অসি গরিমাকে। চেন্নাই টেস্টের জয়ের উড়ানে আরও দ্রুত গতি সঞ্চারণ করে অন্ধ্রের রাজধানীতে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট একদিন বাকি থাকতেই এক ইনিংস ও ১৩৫ রানে জিতে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ক্লার্ক এন্ড কোম্পানি গুটিয়ে গেল মাত্র ১৩১ রানে। চিপকে একটুর জন্য হাতছড়া হওয়া ইনিংসে জয় সুদে আসলে নিজামের দেশে উসুল করে নিলেন পূজারা, অশ্বিনরা। প্রত্যাশামতই ম্যাচের সেরা চেতেশ্বর পূজারা। ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি হাতে সদ্যবিবাহিত পূজারা বললেন ''আমার বউ এই ম্যাচে আমার পারফরমেন্স নিয়ে খুবই চিন্তায় ছিল।''

ভরাডুবি বাঁচালেন সচিন

একদিকে চিপকের টার্ন আর বাউন্সের সঙ্গে অশ্বিনের স্বপ্নের স্পেল। অন্যদিকে, ক্যাপ্টেন ক্লার্কের অসাধারণ শতরান। দুইয়ে মিলে জমজমাট বর্ডার-গাভস্কর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয়দিনও। চিপকে লাঞ্চের ঠিক আগে অসিদের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ল ৩৮০ রানে। যথার্থ অধিনায়কচিত ইনিংস উপহার দিলেন অসি সাম্রাজ্যের বর্তমান অধিপতি মাইকেল ক্লার্ক। তাঁর ১৩০ রানের ইনিংসটি সাজানো রইল ১২টি বাউন্ডারি সঙ্গে একটি ওভারবাউন্ডারি দিয়ে। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে ক্লার্ক যখন প্যাভিলিয়নমুখী দলের স্কোরবোর্ড তখন মোটামুটি ভদ্রস্থ রানের সীমারেখা ছুঁয়ে ফেলেছে।

সানি-ইমরানের সমালোচনার `বন্দুকের` সামনে ধোনি, আইপিএলও

সুনীল গাভাসকর, ইমরান খান। ওয়াঘা সীমান্তের দু`পাড়ের দুই ক্রিকেট কিংবদন্তির গলায় এক সুর। ভারতীয় ক্রিকেটের ক্রমাগত ব্যর্থতার জন্য সানি-ইমরান দুজনেই কাঠগড়ায় দাঁড় করালেন মহেন্দ্র সিং ধোনি আর আইপিএলকে।

ধোনি তাড়াও দাবিতে সরব গাভাসকর, শ্রীকান্তরা

কে বলবেন তিনি আজ থেকে এই মাত্র দেড় বছর আগে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন! ভারতীয় ক্রিকেটে এখন মহেন্দ্র সিং ধোনি বিরুদ্ধে বিরোধী হাওয়া সুনামিতে পরিবর্তিত হয়েছে। একের পর এক ধাক্কা, হারের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে সরব ক্রিকেটমহল। অনেকেই মনে করছেন এবার ভারতীয় ক্রিকেটে অধিনায়ক বদলের সময় এসেছে। সেই অনেকের তালিকায় উপরের দিকে আছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও।

সচিনকে নিয়ে সমালোচনার ঝড়, তবে পাশে বোর্ড

মুম্বইতে ইংল্যান্ডের কাছে ভারতের শোচনীয় হারের পর হতাশ কীর্তি আজাদ। স্পিন সহায়ক পিচেও জিততে না পারায় ধোনিদের সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। এছাড়া সচিনের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই পরোক্ষ ভাবে সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। সচিনের সঙ্গে নির্বাচকদের কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাসকরেরই পথে হেঁটে সচিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন কীর্তি আজাদও।  

সুনীলের মুকুটে নতুন পালক

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনীত হলেন সুনীল গাভাসকর। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি দেওয়া হল গাভাসকরকে। গাভাসকরের হাতে একটি ট্রফি ও পঁচিশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। গাভাসকর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একশোটি টেস্ট ম্যাচ খেলার ও দশ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

শেষের সময় হয়েছে, শচীনকে খোঁচা গাভাসকরের

ওর যে এবার বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে ওর আউট হওয়ার ধরন দেখে। বারবার বোল্ড হওয়াটাই তার বড় প্রমাণ।

লজ্জিত ভারতীয় ক্রিকেটমহল

ধোনিদের পারফরম্যান্সে লজ্জিত ভারতীয় ক্রিকেটমহল। কিন্তু কতটা লজ্জিত স্বয়ং ধোনিরা? এই প্রশ্নটাই তুলে দিলেন সুনীল গাভাসকার।