কিং খানের অভাব মেটাতে ছাগল 'শাহরুখ'কে নিলেন জানকি

পরিচালক জানাকি বিশ্বনাথন চেয়েছিলেন তাঁর আগামি ছবিতে অভিনয় করুন শাহরুখ খান, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাতে দমে যাননি জানাকি। শাহরুখকে তিনি অভিনয় করালেন তাঁর আগামি ছবিতে। তবে ফারাক শুধু একটাই সেটা মানুষ কিং খান নন, এমন এক ছাগল যার নাম শাহরুখ খান। সেই ছাগল শাহরুখ খানে ভর করেই বক্স অফিস মাতাতে চান জানাকি বিশ্বনাথন।

কাল অবনমন বাঁচানোর স্পোর্টিং লড়াই ওডাফাদের

অবনমন বাঁচানোর ক্ষেত্রে রবিবারের স্পোর্টিং ক্লাব দ্য গোয়া বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। ডেম্পোর পর স্পোর্টিংয়ের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেলে আইলিগে স্বস্তি আরও বাড়বে মোহনবাগানে।

ব্রাজিল বিশ্বকাপে ব্যবহার হবে গোল লাইন প্রযুক্তি

অবশেষে ফুটবল বিশ্বকাপে লাগতে চলেছে প্রযুক্তির ছোঁয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ থেকেই ব্যবহার করা হবে গোল লাইন প্রযুক্তি। মঙ্গলবার গোল লাইন প্রযুক্তি ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বময় সংস্থা ফিফা। জাপানে গত ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল গোল লাইন প্রযুক্তি। তাতে সন্তুষ্ট ফিফা। ব্রাজিল বিশ্বকাপের বারোটি মাঠেই এই প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

নির্বাসন মুক্ত হয়ে বাগান চলল গোয়ায়

নির্বাসন থেকে মুক্ত হয়ে আবার মাঠে ফিরছে মোহনবাগান। অসহ্য চাপ কর্তারা কাটিয়ে উঠলেও,মোহনবাগান কোচ-ফুটবলাররা কি পেরেছেন? ঠাসা ক্রীড়াসূচির চাপ তো রয়েইছে। তার সঙ্গে নতুন চ্যালেঞ্জ,এই অবস্থা থেকে সমর্থকদের মুখে আবার হাসি ফোটানো। সেই দায়িত্বও কম চাপের নয়! গোয়ায় রওনা হওয়ার আগে ক্লাবের মাঠে শেষ অনুশীলনে নিজের দলের ফর্মেশনে মন দিলেন করিম।

জন্মদিনে গোয়ায়

সালটা ১৯৯৫। কলকাতার র‌্যাম্পে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। বেশিরভাগ বাঙালিই নাক সিঁটকিয়েছিল দেখে। মেয়েটা বড্ড রোগা, বড্ড কালো এইসব হাজারো রকম কথা কানে এসেছিল তখন। পরের বছর সেই মেয়েই সকলকে অবাক করে জিতে নিয়েছিলেন ফোর্ড সুপারমডেল।

মেসি ৯০ নট আউট, বার্সা রথ আরও গতি পেল

এক বছরে ৯০ টা গোল করা হয়ে গেল লিওনেল মেসির। লা লিগায় ফের জোড়া গোল করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। মেসি ম্যাজিকে ভর করে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা। লা লিগায় ফের জোড়া গোল করলেন লিওনেল মেসি। চলতি বছরে ৯০ গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের। মেসির জোড়া গোলের সৌজন্যে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে দিল বার্সেলোনা।

নজির গড়ে আই লিগে ৫০০ গোল ইস্টবেঙ্গলের

আই লিগে পাঁচ গোলে জয়ের সঙ্গে সঙ্গে আই লিগে নতুন রেকর্ড গড়ল ইস্টবেঙগল। কলকাতার প্রথম দল হিসাবে আই লিগে পাঁচশো গোল করার নজির গড়ল লাল হলুদ ব্রিগেড। ওএনজিসি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের মোট সংখ্যা ছিল ৪৯৯। ইসফাকের পাস থেকে চিড্ডি গোল করার সঙ্গে সঙ্গেই আই লিগে পাঁচশো গোল করার নজির ছুঁয়ে ফেলে লাল-হলুদ শিবির।

আকবরের রেকর্ড ভেঙে ১৪ সেকেন্ডে গোল মোগার

১৪ সেকেন্ডে গোল মোগার! ভারতীয় ফুটবলে দ্রুততম গোল করার ৩৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন পুণে এফ সি-র তারকা স্ট্রাইকার জেমস মগা। ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে মাত্র ১৪ সেকেন্ডে গোল করেন সুদানের এই স্ট্রাইকার। এর আগে এই রেকর্ড  ছিল আকবরের দখলে। ১৯৭৬ সালে ডার্বি ম্যাচে মাত্র ১৬ সেকেন্ডে গোল করেছিলেন মোহনবাগানের আকবর। যা ভারতীয় ফুটবলে ৩৭ বছর ধরে অক্ষত ছিল। এতদিন আই লিগে দ্রুততম গোল করার নজির ছিল সুলে মুসার। সমস্ত রেকর্ডই শনিবার ভেঙে দিলেন জেমস মগা।

বিমানবিভ্রাটে নাজেহাল ইস্টবেঙ্গল

বিমানবিভ্রাটের দরুণ গোয়ায় দেরিতে পৌঁছল ইস্টবেঙ্গল। সোমবার সকাল সাড়ে নটায় বিমান ধরে ইস্টবেঙ্গল দল। মরগ্যানের ইচ্ছা ছিল,গোয়ায় পৌঁছে ফুটবলারদের ফিজিক্যাল ট্রেনিং করানোর। কিন্তু প্রায় একঘন্টা দেরিতে পৌঁছানোয় সেই পরিকল্পনা বাতিল হয় ইস্টবেঙ্গলের। স্বাভাবিকভাবেই হতাশ কোচ মরগ্যান। ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ। শুক্রবার সকালে সাড়ে আটটা থেকে মূল স্টেডিয়ামে অনুশীলন সারবে ইস্টবেঙ্গল।