বছর ঘুরেও ক্ষতিপূরণ সেই তিমিরেই

কেটে গেছে গোটা একটা বছর। একবছর আগের এই দিনটাতেই বিষাক্ত মদ কেড়ে নিয়েছিল ১৭৩ জনের প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর, মগরাহাট, মন্দিরবাজার এলাকাগুলি গ্রাস করেছিল স্বজনহারানোর বেদনা। গ্রেফতার হয়েছে বিষ মদ তৈরির পাণ্ডা খোঁড়া বাদশা সহ বেশ কয়েকজন।

আইএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চাইল মানবাধিকার কমিশন

রাজ্যে এই প্রথম কোনও আইএস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন।

বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণে স্থগিতাদেশ বাড়ল

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে হাইকোর্টের নির্দেশে, ক্ষতিপূরণে স্থগিতাদেশের মেয়াদ আরও ৬ সপ্তাহ বাড়ল। গত ৬ ফেব্রুয়ারি রাজ্য সরকারের ঘোষিত ক্ষতিপূরণের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত। বিষমদ কাণ্ডে সরকার ক্ষতিপূরণ ঘোষণা করার পর হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। একটি মামলায় ক্ষতিপূরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

বিষমদকাণ্ডে পেশ হল চার্জশিট

সংগ্রামপুর বিষমদকাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি। মূল অভিযুক্ত খোঁড়া বাদশাসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। শনিবার ডায়মণ্ডহারবার মহকুমা আদালতে চার্জশিট জমা পড়ে।

সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ উঠল সংগ্রামপুর বিষমদ কাণ্ডে

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে আড়াল করতে, সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে স্থগিত রাজ্য সরকারের ক্ষতিপূরণ

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের সরকারি সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জে এন প্যাটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বিষমদ কাণ্ড নিয়ে তাদের নীতি স্পষ্ট করতে বলে, রাজ্য সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয়েছে আবগারি দফতর এবং সিআইডির কাছ থেকেও।  

জেল হেফাজতে খোঁড়া বাদশা

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তাকে আলিপুর সংশোধনাগারে রাখা হবে। আদালতে খোঁড়া বাদশার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আজ।

চোলাই মদ কাণ্ডে ফের বামফ্রন্টকে দুষলেন মুখ্যমন্ত্রী

আগের সরকারই রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে চোলাইয়ের ঠেক খোলার ব্যাপারে সরকারিভাবে মদত জুগিয়েছে। এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষমদকাণ্ডের বিরুদ্ধে জনচেতনা গড়ে তোলার উদ্দেশ্যে আজ এক পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী।

খোঁড়া বাদশার ২ সহযোগী ধৃত

বিষমদ কাণ্ডে অভিযুক্ত খোঁড়া বাদশার মূল সহযোগী আবু বক্কর সহ চারজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের মধ্যে খোঁড়া বাদশার স্ত্রী নুরজাহানও রয়েছে। গতকাল ক্যানিংয়ের বিদ্যাধরী কলোনী থেকে সিআইডি তাদের গ্রেফতার করে।