হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য

হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ এ কথা জানিয়েছেন। ওই তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জির। কংগ্রেসসের হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন আইনজীবী সনাতন মুখোপাধ্যায়। তৃণমূল সাংসদ অম্বিকা ব্যানার্জীর প্রয়ানের ফলে হঠাৎই হাওড়া লোকসভা কেন্দ্রটি প্রার্থী শূন্য হয়ে পড়েছে। আগামী ২রা জুন ওই কেন্দ্রে নির্বাচন।

রিষড়ায় বোমা বিস্ফোরণে মৃত এক, আহত পাঁচ

ব্যাগ খুলতেই বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম পাঁচজন। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার রেলপার্ক এলাকায়। গত মাসের ৩০ তারিখ একটি বিয়েতে অংশগ্রহণ করতে গয়া যান জীতেন্দ্র, রেখা, সোনু, হিমাংশু, বিট্টু এবং পিন্টু সিং। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। জীতেন্দ্র এবং রেখা স্বামী-স্ত্রী। সোনু রেখার ভাই। হিমাংশু, বিট্টু এবং পিন্টু, জীতেন্দ্র-রেখার তিন সন্তান। দু তারিখ গয়া থেকে বাড়ি ফেরেন তাঁরা।

হাওড়া ব্রিজের সংরক্ষণে এবার ফাইবার গ্লাস

বার বার আর ইস্পাতের পাত পাল্টে নয়। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে সংরক্ষনে এবার ফাইবার গ্লাসের সাহায্য নিচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট।  যত্রতত্র পান কিংবা গুটখার পিক ফেলায় ক্ষতিগ্রস্থ এই ব্রীজ বাঁচাতে মরিয়া কতৃপক্ষ। তবে প্রশ্ন উঠেছে নাগরিক সচেতনতা না বাড়িয়ে আদৌ কি এভাবে সংরক্ষণ করা সম্ভব শতাব্দী প্রাচীন এই ব্রীজ। 

শিবপুরে নিয়োগ প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ

এবার স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। সম্প্রতি শিবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগে রাজ্যসরকারের দ্বারস্থ হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন। অভিযোগের ভিত্তিতে হঠাত্ই নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তবে প্রশ্ন, একতরফা অভিযোগের ভিত্তিতে  স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিতে পারে রাজ্য সরকার?

ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য হাওড়ায়

ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার সালকিয়া চৌরাস্তা এলাকায়। অভিযোগ ন বছরের এক বালিকাকে ভুলিয়ে নিয়ে গিয়ে বন্ধ গুদামের মধ্যে ধর্ষণের চেষ্টা করে এলাকারই এক যুবক। বালিকার চিত্‍কারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই যুবককে আটক করেন। পরে তাকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিস।

তোলার টাকা না পেয়ে খুনের হুমকি

তোলার টাকা না দেওয়ায় বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই অভিযোগ হাওড়ার ফকিরবাজারের এক প্রোমোটারের পরিবারের। বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি প্রমোটারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার আশঙ্কায় এলাকাছাড়া প্রোমোটার শাহাজাদা খান।

রাজ্যে সমাজবিরোধীদের সরকার চলছে বলে কটাক্ষ বুদ্ধদেবের

রাজ্যে শিল্পায়ন না হওয়ার জন্য সরকারের ভ্রান্ত জমি নীতিকেই দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সরকার জমি না নিলে আগামীদিনে নতুন করে শিল্প আসার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। ডুমুরজলায় সিটুর প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমাজবিরোধীদের সরকার বলেও অ্যাখা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

এখনও ফেরার হাওড়ার নৃশংস কন্ডাকটর

হাওড়ায় কন্ডাকটরের তিন ছাত্র কে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়নি অভিযুক্তরা। মঙ্গলবার ভাড়া না দেওয়ায় বাস থেকে ৩ ছাত্রকে ধাক্কা মারে কন্ডাক্টর। চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায় চালক। পলাতক বাসের কন্ডাক্টরও।

নৃশংস কন্ডাক্টরের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের

ভাড়া না দেওয়ার অভিযোগে তিন স্কুলছাত্রকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। ওই ৩ ছাত্রের মধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জিটি রোডে।