ঘরের মাঠে নতুন সূর্যোদয় সানরাইজার্সের

শেষ ওভারের ডেল স্টেইন যেভাবে পুণেকে গুলিবদ্ধ করল, এ থেকে পরিস্কার নতুন মোড়কে সানরাইজার্স অনেক দূর এগোবে। সাঙ্গাকারার ঝুলিতে রান সংখ্যা মাত্র ১২৬ কিন্তু লড়াইয়ের মাঠে উদ্যমের কোনও খামতি দেখা যায়নি। মাত্র ১০৪ রানে পুণেকে বধ করে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল সানরাইজার্স।

আজ হায়দরাবাদে মুখোমুখি লঙ্কার দুই সেনাপতি

নতুনভাবে ঘর গুছিয়ে নয়া নামে আজ আইপিএলে খেলতে নামছে হায়দরাবাদ। ডেকান ক্রনিকালের থেকে হাতবদল হয়ে হায়দরাবাদ ডেকান চার্জারসের নাম এখন সানরাইজার্স হায়দরাবাদ। নতুন নামে ঘরের মাঠে সানরাইজার্সদের লড়াই আজ সুব্রত রায়ের পুণে ওয়ারিয়রসের সঙ্গে।

অধিনায়ক ক্লার্কের চমক, ভুবনেশ্বর-জাদেজার ভেল্কি

চারমিনার শহরে মাইকেল ক্লার্ক এমন একটা সিদ্ধান্ত নিলেন যা নিয়ে ক্রিকেটমহল গবেষণার দারুণ একটা বিষয় পেয়ে গেল। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের একেবারে শেষের দিকে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩৭ রান থাকা অবস্থায় আচমকাই ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দিলেন মাইকেল ক্লার্ক। এতেই তৈরি হল গবেষণার একটা বিষয়। ইদানীং শেষ উইকেট জুটিতে অনেক রান হয়েছে। সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ের অসিদের দ্বিতীয় ইনিংসে শেষ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে ইনিংস হার রুখে দিয়েছিল।

দায় স্বীকার করে ফের বিস্ফোরণের হুমকি লস্করের

হায়দরাবাদ নাশকতা কাণ্ডে নয়া মোড়। অন্ধ্রের বিজেপি চিফ জি কিশান রেড্ডি দাবি করলেন দিলখুশ বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা তাঁকে একটি হুমকি চিঠি পাঠিয়েছে। চিঠিতে নাকি এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে এবার তাদের টার্গেট হায়দরাবাদের আর এক জনবহুল এলাকা বেগম বাজার। সূত্রের খবর এর জেরে বাড়ানো হয়েছে হায়দরাবাদের নিরাপত্তা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীর রাজপথও।

অবশেষে মিলল হায়দরাবাদ নাশকতার কিছু সূত্র

অবশেষে আটচল্লিশ ঘণ্টা পর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণ কিছু সূত্র হাতে এল গোয়েন্দাদের। দিলসুখনগর ফুটব্রিজের কাছ থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছেন গোয়েন্দারা। ফুটেজের ছবি স্পষ্ট না হলেও, কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা গেছে বলে খবর। গত বছরের পুণে ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে হায়দরাবাদের ঘটনার মিল পেয়েছেন গোয়েন্দারা।

হায়দরাবাদ বিস্ফোরণের ব্রেকিং নিউজ-- টাইম লাইন

বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদ। অন্ধ্রপ্রদেশের রাজধানী শহরের দিলসুখ নগর এলাকার বাসস্ট্যান্ডে দু'দুটি বিস্ফোরণ হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত
সেই বিস্ফোরণের খবর এক নজরে টাইমলাইনে--

হায়দরাবাদে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে হত ১৬

ফের সন্ত্রাসবাদী হামলার শিকার হল ভারত। হায়দরবাদে ব্যস্ত দিলসুখনগরের জনবহুল এলাকায় সন্ধে সাতটা নাগাদ পরপর দুটি বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত অন্তত ৭৮ জন। তবে অসমর্থিত সূত্রের খবর মারা গিয়েছেন অন্তত ১৫ জন। হতাহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর কোনার্ক থিয়েটার,  ভেঙ্কাটাদ্রি থিয়েটারের বাইরে সাইকেল ও একটি বাইকের মধ্যে  অত্যন্ত শক্তিশালী বোমা দুটি রাখা ছিল।

তেলেঙ্গানার দাবিতে প্রতিবাদ, বিশ্ববিদ্যালয়ে চলল কাঁদানে গ্যাস

তেলেঙ্গানার দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিস। রবিবার নিমেষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিস ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। পুলিসের লাঠিচার্জে বেশকিছু ছাত্র আহত হয়েছেন। ছাত্রদের প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

চারমিনার ধসিয়ে বাংলা ক্রিকেট যেন ফিনিক্স পাখি

ফিনিক্স পাখি তো এভাবেই ফিরে আসে‌! ঠিক যেমন ঘুরে দাঁড়াল বাংলার ক্রিকেট। সোমবারের ইডেন গার্ডেন হায়দরাবাদের বিরুদ্ধে নাটকীয়ভাবে সরাসরি জয় ছিনিয়ে এনে বাংলার ক্রিকেট ঘুরে দাঁড়াল। অধিনায়ক তথা দলের মেরুদণ্ড মনোজ তিওয়ারির চোট, কোচকে নিয়ে বিতর্ক,একের পর এক হারের ধাক্কা, অবনমনের খাঁড়া-এতসব ঘটনাকে ঢাকা দিয়ে লক্ষ্মীরতন শুক্লার দল অসাধারণ জয় ছিনিয়ে আনল। চারমিনারের রাজ্যের বিরুদ্ধে জয়ের মিনার তুলতে দ্বিতীয় ইনিংসে বাংলাকে করতে হত ১৮৩ রান। মাত্র ৪৭ রানের মধ্যেই দলের তিন তারকা ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া দলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন রোহন বন্দ্যোপাধ্যায় আর ঋদ্ধিমান সাহা।