শিল্ড ফাইনালে আজ আবেগ বনাম প্রতিশোধের লড়াই

আজ, বুধবার শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল- প্রয়াগ ইউনাইটেড। ঐতিহ্যের খেতাব জিততে মরিয়া কলকাতার দুই ক্লাবই। ফেডারেশেন কাপের পর মরসুমের দ্বিতীয় ট্রফি জয়ের জন্য আলাদা তাগিদ দেখা গেল লাল হলুদ কোচ -ফুটবলারদের মধ্যে। অন্যদিকে, ফাইনালের আগে বিতর্কের মাঝেই চোয়াল চাপা লড়াইয়ের শপথ প্রয়াগের ফুটবলারদের।

শিল্ড সেমিফাইনালের ডার্বি জ্বরে কাঁপছে কলকাতা

আজ, রবিবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ফ্লাডলাইটে হতে চলা এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলতি মরসুমে ইতিমধ্যেই দুটি ডার্বির সাক্ষী থেকেছে কলকাতা। যার মধ্যে একটি ভেস্তে গিয়েছে দর্শক হাঙ্গামায়। দ্বিতীয়টিতে আয়োজক মোহনবাগান টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় মাঠে দর্শক সংখ্যা একেবারেই ডার্বিসুলভ ছিল না। আই লিগে সেই ডার্বি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে ফের মুখোমুখি কলকাতার দুই ফুটবল দৈত্য। যেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক নিরাপত্তা সব দায়িত্বই রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতিতে যুবভারতী পরিপূর্ণ হওয়ারই পূর্বাভাস মিলছে।

সুপার সানডে`র শিল্ড ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে

কাল, রবিবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলতি মরসুমে দুবার ডার্বি হয়েছে। যার মধ্যে একবার ভেস্তে গিয়েছে দর্শক হাঙ্গামায়। দ্বিতীয়বার আয়োজক মোহনবাগান টিকিটের দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় মাঠে দর্শক সংখ্যা একেবারেই ডার্বিসুলভ ছিল না। আই লিগে সেই ডার্বি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এবার আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে দর্শক নিরাপত্তা সব দায়িত্বই রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। টিকিট বিক্রির বর্তমান পরিস্থিতিতে যুবভারতী পরিপূর্ণ হওয়ারই পূর্বাভাস মিলছে।

সাপ্রিসাকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে প্রয়াগ

ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল প্রয়াগ ইউনাইটেড। কল্যাণীতে প্রথম সেমিফাইনালে কোস্টারিকার সাপ্রিসাকে ২-১ গোলে হারিয়ে দিলেন রন্টিরা। এবারের আইএফএ শিল্ড যে বাংলাতেই থাকছে তাও নিশ্চিত হয়ে গেল প্রয়াগের জয়ে। ফাইনালে প্রায়াগ মুখোমুখি হবে বাংলার ডার্বি ম্যাচ বিজয়ীর।

শিল্ড সেমিফাইনালে বড় ম্যাচ ১৭ মার্চ

সমস্যা কাটল আইএফএ শিল্ডের সেমিফাইনাল নিয়ে। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের সম্ভাব্য সেমিফাইনাল হতে চলেছে ১৭ মার্চ। অপর সেমিফাইনাল হবে ১৫ তারিখ। শিল্ডের ফাইনাল হবে ২০ মার্চ। ২০ মার্চ আই লিগে মোহনবাগান আর পুণের ম্যাচ ছিল। কিন্তু আইএফএ-র অনুরোধ মেনে সেই ম্যাচ এপ্রিল মাস পর্যন্ত পিছিয়ে দেয় ফেডারেশন।

শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জয় ইস্টবেঙ্গলের

সবাই ধরেই নিয়েছিল ম্যাচটা ড্র হতে চলেছে। কিন্তু ৯৪ মিনিটে সঞ্জু প্রধানের কর্নারটা দিল ম্যাচের ফলাফলটা। পেনাল্টি বক্সে বলে হাত লাগিয়ে ওনজিসির পরিবর্ত ফুটবলার লালরিনমুআনা ইস্টবেঙ্গলকে পেনাল্টি উপহার দিলেন। সেই পেনাল্টি থেকেই মননদীপ সিংয়ের গোল লাল হলুদকে প্রায় হাতছাড়া হতে বসা জয় উপহার দিল। বুধবারের ম্যাচ জিতে আইএফএ শিল্ডের শেষ চারে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল মরগ্যানের দল। শুক্রবার ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে অন্তত ড্র করতে পারলেই শিল্ডের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত লাল হলুদের।

শিল্ডে মুক্তিযোদ্ধার পরিবর্তে ওএনজিসি

অবশেষে জটিলতা কাটল আইএফএ শিল্ড নিয়ে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিবর্তে শিল্ডে খেলছে ওএনজিসি। মোহনবাগানের দাবি মেনে সোমবার বিকেলে লটারিও হল আইএফএ অফিসে। লটারিতে অবশ্য পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। সাপ্রিসা থাকছে মোহনবাগানের গ্রুপেই। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে থাকছে ওএনজিসি। স্বচ্ছতা রাখতেই লটারি করা হয়েছে বলে জানিয়েছেন আইএফএ সচিব। লটারি করে গ্রুপের দল নির্ধারণ হওয়ায় খুশি মোহনবাগান কর্তারাও।

বাগানে জয়ের ফুল, প্রয়াগে গোলের মালা

আইএফএ শিল্ডের শুরুটা বেশ ভাল হল মোহনবাগানের। মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে পুণে এফসিকে ৩-০ গোলে হারাল করিমের দল। জোড়া গোল করলেন বাগানের নতুন নায়ক সাবিথ আর ভরসার প্রতীক ওডাফা।

জয় দিয়ে শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চিডির করা একমাত্র গোলে লাল হলুদ ব্রিগেড হারাল পৈলান অ্যারোজকে। ম্যাচের ৩৫ মিনিটে চিডির করা গোলের পর ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে গোল করার তাগিদ সেভাবে দেখা যায়নি।