ধাওয়ানের নতুন শিখরে ভারত মোহালির রাজা

অভিষেক টেস্টেই শতরান করলেন শিখর ধাওয়ান। মাত্র ৮৫ বলে ঝোড়ো শতরান করেন তিনি। সেওয়াগ বাদ পড়ার পর দিল্লির ওপেনিং ব্যাটসম্যানের কাঁধে পড়েছিল এই দায়িত্ব। সঠিকভাবেই সেই দায়িত্ব পালন করলেন ধাওয়ান। তার সঙ্গেই কায়েম করলেন নতুন রেকর্ড। এর আগে অভিষেক টেস্টে এত কম বলে কেউই শতরানের চৌকাঠ ছুঁতে পারেননি।

টেস্ট দল থেকে বাদ পড়লেন সেওয়াগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের ভারতীয় দল থেকে বাদ পড়লেন বীরেন্দ্র সেওয়াগ। জাতীয় নির্বাচক কমিটি আজ শেষ দুটি টেস্টের দল বাছতে বসেছিলেন। সেখানে সেওয়াগের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়। বাকি দল অবশ্য অপরিবর্তিতই রাখা হয়েছে।

নিশ্চয়তার জয় হঠাত্‍ই অনিশ্চয়তার স্টেশনে

মানুষ ভাবে এক, আর হয় এক। ক্রিকেটও ঠিক সেরকম। আপনি ভাববেন একরকম আর হবে আরেক রকম। এই যে আজ চিপকের চতুর্থ দিনটা কাটল আম ভারতীয়রা যেরকম ভেবেছিলেন ঠিক তেমন। ২০০ রানের লিড নেওয়ার পর চেন্নাইয়ের প্রায় খাটালের চেহারা নেওয়া পিচে ভারতীয় স্পিনরাদের সামনে আত্মসমর্পণ ক্লার্কদের।

অশ্বিনের ছয় কা দম তবু ক্রিজে দাপট ক্লার্কের

হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের জেড়ে দ্বিতীয় টেস্ট নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটি খেলতে নামল ভারত। আজ সকালে টসে জিতে চিপকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চিপকের স্পিনিং ট্র্যাকে অস্ট্রেলিয়দের বিপাকে ফেলতে খুব দ্রুত হরভজন-অশ্বিন জুটিকে আক্রমণে নিয়ে আসেন ক্যাপ্টেন ধোনি। যদিও অসিদের বিরুদ্ধে চিরকাল ভয়ঙ্কর ভাজ্জির পরিচিত ভঙ্গীর এখনও পর্যন্ত আভাস পায়নি চিপকের স্টেডিয়াম, কিন্তু অন্যদিকে অশ্বিনের বলে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন ক্যাঙ্গারুর দেশের ওপেনাররা। তাঁর বলেই পরাজিত হয়ে দলীয় ৬৬ রানের মাথায় প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার কোয়ান (২৯)। ওয়ানডাউনে নামা হিউগসও ব্যক্তিগত ১৫ রানের মাথায় অশ্বিনের বলেই বোল্ড হন। স্কোরবোর্ডে তখন ক্লার্কদের সংগ্রহ ৭২। তবে এই ধাক্কাটা সামলিয়ে ক্রিজে এখন মোটামুটি শক্ত ঘাঁটি গড়বার লক্ষ্যে এগোচ্ছেন আর এক ওপেনার ওয়ার্নার। সেরে ফেলেছেন নিজের অর্ধশতরান। লাঞ্চ অবধি ৫৮ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন শেন ওয়াটসন। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২৮। লাঞ্চ অবধি ব্যাগি গ্রিনদের ঝুলিতে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান।