পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

সাহারা হীন আইপিএল, সরল পুণে ওয়ারিয়র্স

টালমাটালের আইপিএলে নতুন ঝড়ের সংযোজন। মঙ্গলবার আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিল সাহারার পুণে ওয়ারিয়র্স। তার সঙ্গেই আইপিএল অনিশ্চিত হয়ে পড়ল যুবরাজ সিং, অ্যাঞ্জেলো ম্যাথুউস, আশোক দিন্দা সহ বহু ক্রিকেটারের আইপিএল ভাগ্য।

প্রতিবন্ধকতাকে হারিয়ে এভারেস্ট জয় অরুণিমার

শারীরিক প্রতিবন্ধকতা আসলে জীবনে এগিয়ে চলার পথে কোনও বাধাই নয় সেটাই আরও একবার প্রমাণিত হল। প্রমাণ করলেন প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় অরুণিমা সিং। এক পা নিয়েই জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তৈরি করলেন ইতিহাস। তিনিই প্রথম ভারতীয় যিনি তথাকথিত প্রতিবন্ধী হিসাবে জয় করলেন এভারেস্ট।

ভারত-চিন 'ভাল বন্ধু': মন্তব্য লির

চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরকে সম্মান জানাতে দু'দেশের সম্পর্কের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।  ভারত-চিন দু'জনেই 'কৌশলগত অংশীদার ও ভাল বন্ধু' বলেই মত চিনা প্রধানমন্ত্রীর।

ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা নয়া পাক প্রধানমন্ত্রীর

ছাব্বিশ এগারোর জঙ্গি হানার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দেওয়ার আশ্বাস দিলেন নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আস্থা ফেরানোই তাঁর প্রধান কাজ বলে জানান তৃতীয় দফার জন্য নির্বাচিত পাক প্রধানমন্ত্রী। শরিফের এই সৌহার্দ্যের বার্তাকে স্বাগত জানিয়েছেন এদেশের রাজনীতিকেরা।নির্বাচনে জিতেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামত করতে উঠেপড়ে লেগেছেন নওয়াজ শরিফ৷ ইসলামাবাদে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে।  

ডার্বি জিতে প্লে অফের পথে সচিনরা

আইপিএলের মহারাষ্ট্র ডার্বিতে জিতে প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ন্স। পুণের ঘরের মাঠে সচিনরা কিছুটা সহজ জয়ই পেলেন। তবে পুণে ওয়ারিয়র্সকে মাত্রা ১১২ রানে বেঁধে রাখার পর, জয় যতটা সহজে আসার কথা ততটা সহজ হল না।

আইপিএলে আলো নিভল নাইটদের

ওয়াংখেড়ে যুদ্ধে নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছে মুম্বই ইন্ডিয়ন্স। সচিন তেন্ডুলকর ওপেন করতে নেমেছেন ডিয়ন স্মিথের সঙ্গে।

এখনও সঙ্কটজনক জম্মুর জেলে প্রহৃত পাক জঙ্গী

চণ্ডীগড়ের হাসপাতালে চিকিতসাধীন পাক বন্দি সানাউল্লা রাঞ্জের অবস্থা এখনও সঙ্কটজনক। গভীর কোমায় থাকা সানাউল্লা ভেন্টিলেশনেই রয়েছেন। সানাউল্লাকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সঙ্কটজনক সানাউল্লাকে পাকিস্তানে  ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দীন। চণ্ডীগড়ের হাসপাতালে গভীর কোমায় আছন্ন পাক বন্দি সানাউল্লা রাঞ্জে। তাঁর অবস্থা এখনও  সঙ্কটজনক বলেই জানিয়েছেন হাসপাতালের জনসংযোগক আধিকারিক মঞ্জু ওয়াদওয়ালকার।  

লাদাখে সেনা প্রত্যাহার চিনের, সমস্যা সমাধানে চিন সফরে খুরশিদ

লাদাখের দৌলত বেগ ওলদি সেক্টর থেকে চিনা সেনা প্রত্যাহারের ফলে আপাতত স্বস্তিতে ভারত। গত তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থা কাটাতে তিনটি ফ্ল্যাগমিটিং ও করে দুদেশের সেনাবাহিনী। তবে সেনা প্রত্যাহার নিয়ে চিনের সঙ্গে কোনও কুইউ-প্রো-কো বা বিনিময় চুক্তি হয়নি বলেই দাবি করেছে বিদেশমন্ত্রক। নয়ই মে চিন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। চিন-ভারত বৈঠকে সীমান্ত সমস্যা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।