কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বাতিল হয়ে গেল ভারত-পাক হকি সিরিজ

ভারত-পাকিস্তান, দুই প্রতিবেশী দেশের মধ্যের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার এসে পৌঁছল খেলার ময়দানেও। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত-পাকিস্তান হকি সিরিজ বাতিল করে দেওয়া হল।

অনুপ্রবেশ আটকাতে সীমান্তে টহল বাড়াল ভারত

পাকিস্তান থেকে জঙ্গি ও সেনা অনুপ্রবেশ আটকাতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা ও টহলদারি বাড়াল ভারত। বাড়তি সতর্কতা হিসেবে দেশের নেপাল সীমান্তেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্ধকার, ঘন কুয়াশা আর জঙ্গলের সুযোগ নিয়ে পুঞ্চের মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢুকেছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সেই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। ভারত ঘটনার কড়া নিন্দা করলেও, হামলা জারি রেখেছে পাকিস্তান। পুঞ্চের ঘটনা নিয়ে দিল্লি-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক যখন চরম তিক্ত চেহারা নিয়েছে, তখনও প্রায় প্রতিদিনই নিয়ন্ত্রণ রেখার ধার থেকে হামলা চালাচ্ছে পাকিস্তান।

ইডেনে ভরাডুবি ভারতের, সিরিজ খুইয়ে অধিনায়ক ধোনির ব্যর্থতার বৃত্ত সম্পূর্ণ

ইডেন গার্ডেন্সে মহারণের ম্যাচে লজ্জার হার হল ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ভারত হারল ৮৫ রানে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজে  হেরে গেল ভারত। আগামি ৬ তারিখ দিল্লিতে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিল ভারত

আজ, বৃহস্পতিবার ইডেনে মহারণ। সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। চেন্নাইয়ে প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। তাই ইডেনেই সমতা ফেরাতে মরিয়া ধোনিরা। ইডেনের ম্যাচ হারলেই সিরিজ হেরে যাবে ভারত। চেন্নাইয়ে চোট পেয়েছিলেন কোহলি। তবে কলকাতায় তিনি খেলতে পারবেন বলে খবর। ভারত অধিনায়ক জানান,কলকাতায় যেহেতু শিশির পড়ছে,তাই টস একটা ফ্যাক্টর হতে পারে। যদিও ম্যাচ শুরু দুপুর ১২টাতে। অন্যদিকে কলকাতাই সিরিজ জিততে চাইছেন পাক অধিনায়ক মিসবা উল হক।

ইডেনের ভারত-পাক ম্যাচ প্রিভিউ

ইডেনে ভারত-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে বসার আগে জেনে নিন ম্যাচের বিভিন্ন বিষয়। ফর্ম গাইড--শেষ পাঁচ ওয়ানডে ম্যাচে-- ভারত-- হার, জয়, জয়, জয়, হার পাকিস্তান-- জয়, হার, জয়, হার, হার

ইডেনে কালকের ভারত-পাক ম্যাচ গাইড

গোটা রাজ্য এখন ক্রিকেট জ্বরে ভুগছে। কাল, বৃহস্পতিবার ইডেন উদ্যানে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কলকাতা এখন সাজো সাজো রব। শহর জুড়ে টিকেটের হাহাকার। ইডেনে এটা ২৭ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। হিসাব অনুযায়ী একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিন্তু বৃহস্পতিবার ইডেনে ধোনি বনাম মিসবাদের লড়াইটাকে কিছুতেই শুধু একটা ওয়ানডে ম্যাচ হিসাবে বললে ভুল হবে। তাত্‍পর্যের দিক থেকে এই ম্যাচটা অনেকটা আলাদা। এত কিছুর পরেও যদি আপনার ক্রিকেট জ্বর না আসে, এখনও যদি ভাবেন, ধুত্‍ এটা তো সারা বছর ধরে চলা আরও একটা ক্রিকেট ম্যাচ। তাহলে একটু চোখ বুলিয়ে নিন কালকের ম্যাচটা কেন দেখবেন, আপডেট জানতে কেন ২৪ ঘণ্টা ডট কমে চোখ রাখবেন---

ইডেনে ভারত-পাক ম্যাচের টিকিট নিমেষে শেষ

নিমেষে শেষ হয়ে গেছে ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট। বুধবার রাতে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছিল। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করা হয়েছিল বুধবার রাতে। মাত্র তিনহাজার টিকিট নিমেষের মধ্যে শেষ।

বড়দিনের বড়যুদ্ধ শুরু

প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর দেশের মাটিতে শুরু হল ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজ। বেঙ্গালুরুতে আজকের টি-২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বরাবরই রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে পাকিস্তান।

শূন্যতা রেখেই আজ শুরু `সীমান্ত যুদ্ধ`

পাঁচ বছর পর ফের ভারতের মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। এমন একটা সিরিজ শুরুর আগে উত্তেজনার পারদটা সপ্তমে থাকার কথা। কিন্তু ওয়ানডে থেকে সচিনের অবসরের খবরটা কোথাও যেন উত্তেজনার থার্মোমিটারের পারদটা অনেকটা নামিয়ে দিয়েছে। সব আছে কিন্তু যেন কিছু একটা নেই। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারত-পাক টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। অথচ রোমাঞ্চের সেই আবহটা নেই। ধোনি-হাফিজরা যেখানেই যাচ্ছেন করা হচ্ছে সেই এক প্রশ্ন। সচিন কে কতটা মিস করবেন?