সরকার দু`বছর পূর্তির পথে, এখনও অন্ধকারে রাজ্যের শিল্প ভবিষ্যৎ

প্রতিশ্রুতি ছিল, রাজ্যে শিল্পে বিনিয়োগ বাড়বে। শিল্পপতিদের আগ্রহ বাড়াতে তাঁদের জন্য তৈরি করা হবে তথ্যভাণ্ডার। তাতে থাকবে শিল্প গড়তে কোথায়, কত জমি পাওয়া যাবে সেই সমস্ত তথ্য। কিন্তু সরকারের দু-বছর পূর্ণ হতে চললেও শিল্প মহল এখনও অন্ধকারে। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার। সঙ্কটে রাজ্যে শিল্পের ভবিষ্যৎ।  

শিল্প উপদেষ্টার পদ থেকে ইস্তফা সৌগতর

শিল্প উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে, এখনও তাঁর ইস্তফা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ মুখ না খুললেও, রাজ্যের নয়া শিল্পনীতির খসড়া নিয়ে মতান্তরের জেরেই তাঁর পদত্যাগের সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

শিল্প নিয়ে উদ্বেগের সুর রাজ্যপালের গলায়

বেঙ্গল লিডসের সমাপ্তি অনুষ্ঠান। রাজ্যে শিল্পে বিনিয়োগ টানতে সরকারের তরফে নেওয়া উদ্যোগ। তবে সেই মঞ্চেই রাজ্য সরকারের জমিনীতি এবং রাজ্যে শিল্পের পরিকাঠামো নিয়ে উদ্বেগের সুর রাজ্যপালের গলায়।

`শিল্পের ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি নেতিবাচক`

চব্বিশ ঘণ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন।

বেঙ্গল লিডস-এর দ্বিতীয় দিন হট্টমেলায় জমজমাট

বিনিয়োগের লক্ষ্যে বেঙ্গল লিডস টু। শিল্পকে চাঙ্গা করতে যে সম্মেলন, তার প্রথম দিনে দেখা মেলেনি দেশের প্রথম সারির কোনও শিল্পপতির। আর দ্বিতীয় দিনে সেই শিল্প সম্মেলনই পরিণত হল হট্টমেলায়।

আজ দ্বিতীয় দিনে বেঙ্গল লিডস

আজ বেঙ্গল লিডসের দ্বিতীয় দিন। গরহাজির প্রথম শ্রেণির শিল্পপতিরা। বেঙ্গল লিডস সম্মেলনে জাতীয়স্তরের পাঁচশোজন শিল্পপতি ও শিল্পসংস্থার কর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তারমধ্যে অধিকাংশ প্রতিনিধিই হাজির হতে পারেননি বেঙ্গল লিডসে। যাঁরা হাজির হয়েছেন তাঁদের অধিকাংশই রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি। বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের সংখ্যা খুবই কম। তবে শিল্প সম্মেলনের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দুটি। রাজ্য সরকারের জমি নীতি এবং বেড়ে চলা রাজনৈতিক হিংসার জেরে রাজ্যের সামগ্রিক ভাবমূর্তি।

বেঙ্গল লিডস: কিন্তু কোন দিকে?

শুরু হয়ে গেল বেঙ্গল লিডস।  শিল্প সম্মেলনে প্রভাব ফেলল রাজনীতিও। মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় তোপ দাগলেন বিরোধী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সম্মেলনে শিল্পপতিদের উপস্থিতিতে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দেওয়ার জন্য শিল্পপতিদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, শিল্প মহলে ভালই সাড়া জাগিয়েছে বেঙ্গল লিডস।

হলদিয়ার পর বারাবনি, ডিওয়াইএফআই-এর দলীয় কর্মসূচীতে হামলা তৃণমূলের

প্রথমে হলদিয়া পরে আসানসোল, বাম যুব সংগঠনের সভায় হামলার ঘটনা ঘটল। দু'ক্ষেত্রেই অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফের দলীয় কর্মসূচীতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উভয় জায়গাতেই  ভাঙা হল সভামঞ্চ। আজ হলদিয়ায় জনসভা করার কথা ছিল ডিওয়াইএফআইয়ের।

রাজ্যে ফের আক্রান্ত শিল্প

রাজ্যে শিল্পক্ষেত্রে ফের অশান্তির ছায়া। কারখানার পদস্থ আধিকারিকের ওপর হামলার ঘটনায় কারখানা বন্ধ করে দেওয়ার হঁশিয়ারি দিল দুর্গাপুরের জয়বালাজী গোষ্ঠী। গতকাল রাতে বাড়ি থেকে ডেকে মারধর করা হয় কারখানার ইলেকট্রিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার অরুণ থাট্টইকে। এই হামলায় অভিযোগের আঙুল উঠেছে আইএনটিটিইউসি নেতা অসীম পরামানিকের দিকে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।  হলদিয়ার এবিজিকাণ্ডের ছায়া এবার দুর্গাপুরের জয়বালাজী গোষ্ঠীর কারখানায়। অভিযোগ, শনিবার রাতে সংস্থার ইলেকট্রিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার অরুণ থাট্টইকে মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন তিনি।