উত্তুরে হাওয়ায় কাঁপছে উত্তরবঙ্গ

উত্তরে হাওয়ার দাপটে দ্রুত নামছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে কলকাতাসহ রাজ্যের সব জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে তীব্র শীতের কারণে রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যাও।

চিতাবাঘকে পিটিয়ে মারাল জনতা

আজ সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন চৌরঙ্গীর জালিয়াপাড়া এলাকায় চিতাবাঘের আক্রমণে জখম হলেন দুজন গ্রামবাসী ও দুজন বনকর্মী। বনকর্মীদের প্রাণ বাঁচাতে গিয়ে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষুব্ধ জনতা। তার আগে চিতাবাঘটির আক্রমণে আহত হয়েছেন দুজন গ্রামবাসী ও দুজন বনকর্মী। শনিবার জলপাইগুড়ির চৌরঙ্গীর জালিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

সার্কিট বেঞ্চের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

সার্কিট বেঞ্চের নতুন ভবনের শিলান্যাস করা হল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল যৌথভাবে এই শিলান্যাস করেন।

গুয়াহাটিগামী ট্রেনে হামলা, মৃত ৪

বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী বিশেষ ট্রেনে দুষ্কৃতী হামলায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৪ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন ৫ জন।

করলার পুনরাবৃত্তি গদাধরে

করলার পর এবার গদাধর। গত বছর নভেম্বর মাসে মারাত্বক বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় করলা নদীর মত্‍স ভাণ্ডার। সোমবার বিকেলে একই ঘটনার পূনরাবৃত্তি দেখা গেল জলপাইগুড়ির গদাধর ক্যানেলে। বিষক্রিয়ার জেরেই ক্যানেলের মাছ মরে যেতে শুরু করে।

মহানন্দার জলে প্লাবিত ফুলবাড়ি, ধূপগুড়ি

মহানন্দার জলে প্লাবিত হল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। ভেসে গেছে ৩ টি শিশু। জলমগ্ন প্রায় ৬০০ বাড়ি। হাজার দুয়েক মানুষ ঘরছাড়া। প্রায় একই দৃশ্য জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকেও। বৃষ্টিতে নদীর জল ধূপগুড়ি ব্লকেও গৃহহীন বহু মানুষ।

জলপাইগুড়ির পর কোচবিহারেও প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উন্নয়ন এবং কর্মসংস্থানকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কোচবিহারে গিয়ে নতুন ট্রেনের উদ্বোধন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস, বাদ রইল না প্রায় কিছুই।

সফরের প্রথম দিনেই একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

জিটিএতে পাঁচটি মৌজার অন্তর্ভূক্তি নিয়ে ক্ষুব্ধ সমতল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর আলাদা মাত্রা পাচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, পাহাড় ও সমতলের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

তিনদিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক। মূলত জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে জলপাইগুড়ি যান তিনি।