জঙ্গলমহলে বিশবাঁও জলে কৃষিবন্ধু প্রকল্প

জঙ্গলমহলের উন্নয়নের জন্য হত দুবছরে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে একাধিক প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এখন কার্যত ধন্দ্বে জঙ্গমহলের বাসিন্দারা। ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে কৃষিবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।  তবে বছর দুয়েক বাদে এখনও বিশ বাঁও জলে প্রকল্পের কাজ। এলাকায় কৃষিবন্ধুর কোনও দেখাই মেলেনি বলে অভিযোগ লালগড় সহ ঝাড়গ্রামের  বাসিন্দাদের।  দুহাজার এগারো সালে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে নিয়োগ করা হবে পঞ্চাশ জন করে কৃষিবন্ধু। মাসে চার হাজার টাকা বেতনের বিনিময়ে এই কৃষিবন্ধুরাই স্থানীয় কৃষকদের চাষবাস সংক্রান্ত যাবতীয় সমস্যায় পরামর্শ দেবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থানের পাশপাশি এলাকার কৃষিজীবী মানুষের অনেক সমস্যার সুরাহার আশা ছিল। কিন্তু প্রায় দু বছর কেটে গেলেও বিশ বাঁও জলে সেই প্রকল্প। লালগড়ের বাসিন্দাদের অভিযোগ, এখনও কৃষিবন্ধুদের দেখা মেলেনি এলাকায়।

আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী

আবার জেলা সফরে মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলে ছাত্র-যুব বিবেক উত্‍সবে যোগ দিতে আজ বিকেলে সড়কপথে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছনোর পর সন্ধে সাতটা নাগাদ মেদিনীপুর সার্কিট হাউসে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা তৃণমূল নেত্রীর। পরের দিন অর্থাত্‍ শনিবার সকাল দশটা থেকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, উন্নয়ন ও পরিকল্পনা দফতরের সচিব, আইজি, পুরুলিয়া-বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিস সুপার ও উন্নয়ন আধিকারিকরা থাকবেন।

বিরোধীদের সঙ্গে আলোচনায় বসুক সরকার: গৌতম দেব

রাজ্যের স্বার্থে সরকারকে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানালেন আবেদন রাখলেন সিপিআইএম নেতা গৌতম দেব। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি মন্তব্য করেন রাজ্যের উন্নয়নে এই পারস্পরিক সহযোগিতা জরুরি।

প্রতিশ্রুতিই সার, জঙ্গলমহল রয়েছে তিমিরেই

আরও একবার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী। এবার লালগড়ে। নতুন সরকারের আমলে মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে জঙ্গলমহল। ঘোষণা করা হয়েছে জঙ্গলমহল প্যাকেজ। কিন্তু গত ১১ মাসে জঙ্গলমহলকে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারল সরকার?

জঙ্গলমহলে শান্তি ফেরাতে সুশীল সমাজ

শান্তি রক্ষার লক্ষ্যে জঙ্গলমহলে গড়ে উঠল সুশীল সমাজ। মানুষের অভাব-অভিযোগ, সুবিধে-অসুবিধে, উন্নয়নের দাবি তুলে ধরতে বদ্ধপরিকর এই সুশীল সমাজ। বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষকে নিয়েই গড়ে উঠেছে সুশীল সমাজ।

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় বরখাস্ত দুই চালক ও গার্ড

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় ট্রেনের দুই চালক ও গার্ডকে বরখাস্ত করল রেল। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি গতিতে ট্রেন চালানোর অভিযোগে তাঁদের বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চক্রধরপুরের ডিআরএমের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

মাও-যৌথবাহিনী সংঘর্ষ

মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকা। তিনটি থ্রি-নট-থ্রি রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ৯টি ব্যাগ ও বেশ কয়েকটি সিডি উদ্ধার করেছে যৌথবাহিনী। 

জঙ্গলমহলে ফের রাতের ট্রেন

জ্ঞানেশ্বরী কাণ্ডের পর ফের ঝাড়গ্রাম লাইনে চালু হচ্ছে রাতের ট্রেন। সম্ভবত আজ থেকেই পরিষেবা চালু হবে।

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর মঞ্চে আত্মসমর্পণ ৪ মাওবাদীর

জঙ্গলমহল উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দশ্যে বুধবারই ঝাড়গ্রাম পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে পায়ে হেঁটে জঙ্গলমহল উত্‍সব প্রাঙ্গণে পৌঁছলেন তিনি।