দিল্লির প্রতিবাদ নিয়ে বেফাঁস প্রণব পুত্র, পরে ক্ষমাপ্রার্থী

দিল্লি ধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে দেশ জুড়ে চলতে থাকা প্রতিবাদ নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাষ্ট্রপতি পুত্র অভিজিত মুখোপাধ্যায়। জঙ্গিপুরের এই কংগ্রেস সাংসদের মতে, দিল্লির প্রতিবাদে সামিল হওয়া এখন ফ্যাশানে পরিণত হয়েছে। যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের সঙ্গে বাস্তবের কোন যোগাযোগ নেই বলে মনে করেন তিনি। দিল্লিতে প্রতিবাদের নামে `নৌটঙ্কি` চলছে। অভিজিত বাবুর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই কেন্দ্রীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গোটা পরিবার।

`আম আদমির` জন্য খুলে গেল রাষ্ট্রপতি ভবন

রাষ্ট্রপতি ভবনের দরজা অবারিত হল `আম আদমি`র জন্য। এরপর থেকে প্রতি শনিবার ২০০ জন সাধারণ মানুষ সাক্ষী থাকবেন `চেঞ্জ অফ গার্ড` অনুষ্ঠানের। সুসজ্জিত সেনা সঙ্গে তেজিয়াল ঘোড়াদের সমন্বয়ে তৈরি হবে এই অনুষ্ঠান। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইচ্ছানুসারেই সাধারণ মানুষের কাছে খুলে গেল তাঁর বাস ভবনের দ্বার।

জঙ্গিপুরে কঠিন লড়াই, ২,৫৩৬ ভোটে জিতলেন প্রণব-তনয়

জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী মোজফ্ফর হোসেনেকে মাত্র ২,৫৩৬ ভোটে হারিয়েছেন রাষ্ট্রপতি-পুত্র। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩২ হাজার ৯১৯। অন্যদিকে, বামপ্রার্থী মোজফ্ফর হোসেন পেয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার ৩৪৩টি ভোট। কংগ্রেসের শক্ত ঘাঁটি জঙ্গিপুরে অভিজিতের এই জয়ে স্বভাবতই খুশি কংগ্রেস সমর্থকরা।

জঙ্গিপুর উপনির্বাচন, ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকালে উত্‍‍সাহী ভোটারদের লাইন চোখে পড়েছে। বেলা একটা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল ৩০ শতাংশ। বেশ কয়েকটি এলাকায় বুথের বাইরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। গিরিয়া ও সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের এগারোটি বুথে সিপিআইএম ও বিজেপির কোনও নির্বাচনী এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত অফিসের আটাশ নম্বর বুথে ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়ে যান কংগ্রেস এজেন্ট জাকিরিয়া হোসেন। তাকে বুথ থেকে বের করে দেওয়া হয়।

জঙ্গিপুর উপনির্বাচন ঘিরে কংগ্রেস-তৃণমূল জোট কাজিয়া তুঙ্গে

মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার উপনির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে ফের জোট জটিলতা কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। প্রণব মুখোপাধ্যায়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস চায় তাদের সমর্থন জানাক তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, জঙ্গিপুর আসনে আলাদা প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলও। ফলে শেষ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতির এই জঙ্গিপুর আসনটিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে কি না তা নিয়েই এখন রাজ্য রাজনীতি সরগরম।

জঙ্গিপুরে বামফ্রন্টের প্রার্থী মুজফফর হোসেন

মু্র্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। প্রার্থী হচ্ছেন সিপিআইএমের মুজফফর হোসেন। কংগ্রেস বা তৃণমূল  কোনও দলই অবশ্য এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি।

জঙ্গিপুরে দাঁড়াতে চেয়ে অধীরকে চিঠি প্রণব-পুত্রের

বাবার ছেড়ে দেওয়া জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে বহরমপুরের সাংসদ ও মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিলেন প্রণব মুখার্জির পুত্র অভিজিত্‍ মুখার্জি। দিল্লি রাজি হলে তাঁর এবিষয়ে কোনও আপত্তি নেই বলে প্রণব-পুত্রকে জানিয়েছেন অধীর চৌধুরী।