ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে কলকাতা পুরসভা

ত্রিফলাকাণ্ডে আরও বিতর্কে জড়াল কলকাতা পুরসভা। বিতর্ক তৈরি হল মেয়রের মন্তব্যে। মেয়র জানিয়েছেন,  ত্রিফলা নিয়ে দুর্নীতির অভিযোগে  কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক হবে  মেয়র পারিষদের বৈঠকে।  প্রশ্ন উঠছে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই মেয়র বা মেয়র পারিষদ সদস্যরা কীভাবে নিজেরাই নিজেদের বিচার করবেন ? ত্রিফলা আলো নিয়ে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে।

ডেঙ্গি নিয়ে আত্মসমালোচনার সঙ্গেই আত্মপক্ষ সমর্থন মুখ্যমন্ত্রীর

ডেঙ্গি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কলকাতা পুরসভার গাফিলতির কথা মেনে নিলেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গি মোকাবিলায় পুর কর্তৃপক্ষের আরও আগেই তত্পর হওয়া উচিত ছিল বলে শুক্রবার মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে কেন্দ্রীয় পরিদর্শক দলের একটি রিপোর্ট তুলে ধরে রাজ্যে ডেঙ্গির প্রভাব নিয়ে সরকারের পক্ষেই পরোক্ষে সাফাই দিতেও ভোলেননি মুখ্যমন্ত্রী।

ঠিকাকর্মীদেরও বেতন কাটল কলকাতা পুরসভা

সাধারণ ধর্মঘটের দিন গরহাজিরার জন্য শাস্তির কোপ পড়তে চলেছে কলকাতা পুরসভার ঠিকাদারদের অধীনস্থ ঠিকাকর্মীদের ওপর। সিদ্ধান্ত হয়েছে ঠিকাকর্মীদের একদিনের বেতন কাটা হবে। সম্প্রতি এবিষয়ে নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার।

শনিবার পুর বাজেট পেশ

আগামিকাল ২০১২-১৩ সালের পুর বাজেট পেশ করবেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার আগে প্রকায করা হল গত বছরের বাজেটে প্রস্তাবিত কাজের বাস্তবায়নের খতিয়ান।

গঙ্গার ঘাটে আবর্জনা

পুরসভার উচ্চপদস্থ অফিসারদের নজরদারিতে চলছে বাবুঘাটে কাঠামো পরিষ্কারের কাজ। গঙ্গার জল থেকে প্রতিমা তুলে পাড়ে রাখা হচ্ছে পারপর সেগুলো গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।

কলকাতা পুরসভার সঙ্গে সংঘাতে টাটারা

তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনল টাটারা। টাটা মেটালিক্স কুবোটা পাইপস লিমিটেডের অভিযোগ, কলকাতা পুরসভা তাদের ডিআই পাইপে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে।

বাবুঘাটে সাফাইয়ের কাজে তত্‍পর পুরসভা

প্রতিবছর দুর্গোত্‍সব শেষে বিসর্জনের সময় দূষণ ছড়ায় গঙ্গায়। যদিও বিগত কয়েকবছর ধরে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে গঙ্গায় দূষণ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পুরসভা। তবে এবারে দেখা গেল অন্য ছবি। দশমীর দিন থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে পুরসভার বিশেষ বাহিনী। বাবুঘাটে রয়েছে ক্রেন। ফলে কাঠামো জলে পড়া মাত্রই, ক্রেনের সাহায্যে তুলে, জমা করা হচ্ছে পাড়ে।