দিল্লির গণধর্ষণ: ক্ষোভের আগুন বলিউডেও

দিল্লির গণধর্ষণ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। প্রতিবাদে সামিল হয়েছে বলিউডও। সংবাদমাধ্যম, টুইটার, ফেসবুকের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করিনা কপুররা।

একশো কোটির শিবিরে জায়গা পেল তালাস

বলিউডে এযাবত্কালে ব্যবসার নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে থ্রি-ইডিয়টস। আমির-করিনার রসায়নের বাণিজ্যকে হারাতে পারেনি `টাইগার` সলমনের গর্জন। সেই রসায়নে ভরসা করেই এবার একশো কোটির শিবিরে এবার ঢুকে পড়ল তালাস। এখনও পর্যন্ত সারা বিশ্বে তালাসের আয় ১৩১.৭৮ কোটি টাকা।

নাক উঁচু শাহিদের

নিজেদের চেহারা নিয়ে কোনওদিনই বিশেষ সন্তুষ্ট ছিলেন না বি টাউনের নায়িকারা। সময় বিশেষে প্রায় সকলেই ছুরি-কাঁচি চালিয়ে চোখ, নাক, মুখ সব পছন্দের মাপ মতো করে নিয়েছেন। তবে এতোদিন পর্যন্ত মহিলারাই এইসব ব্যাপারে খুঁতখুঁতে ছিলেন। মোটামুটি ঈর্ষনীয় পেশি বানাতে পারলেই খুশি থাকতেন পুরুষেরা।

প্রাণ ও প্রাণহীনের আলাপচারণ

এ ছবির রিভিউ একটু পেছন দিক থেকে শুরু করা যাক। খুব ভুল না বললে, এটাই ছিল এ বছরের শেষ বহু-প্রতীক্ষিত ছবি। কেন ছবিটার রিলিজ ডেট পিছোচ্ছিল, তার সঠিক কারণ জানা নেই। আমির খান এবং প্রোডিউসররা এ ছবি নিয়ে একটু দোটানায় ছিলেন, এমনটা ধরে নেওয়া যায়। কীভাবে মার্কেটাইজ করলে শেষ অবধি ছবি মার খাবে না, এমন সাপ-লাঠির সমীকরণ নিয়ে চিন্তা ছিল বোধহয়। প্রোমোশনের রকমসকম দেখে সেটাই অনুমেয়।

তিন খানের প্রশংসায় ক্যাটরিনা

জন্ম হংকংয়ে। বেড়ে ওঠা হাওয়াই, লন্ডন, ফ্রান্সে। ভাবলেশহীন মুখে তাঁর ভাঙা ভাঙা হিন্দিতে বেশ বিরক্ত বলিউডি প্রতিদ্বন্দ্বীরা। তবে এইসবকে একেবারেই আমল দিতে রাজি নন ক্যাটরিনা কাইফ।

সেক্সিয়েস্ট প্রিয়াঙ্কা

শুরু থেকেই বছরটা বেশ ভালই কেটেছে প্রিয়াঙ্কা চোপড়ার। বক্সঅফিসে সুপারহিট তকমায় উতরে গেছে অগ্নিপথ। অস্কারে মনোনীত হয়েছে বরফি। ঝিলমিল চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ আসমুদ্রহিমাচল। নিজের পপ কেরিয়ারও শুরু করেছেন এবছরই। হিটের তালিকায় বেশ ওপর দিকেই রয়েছে তাঁর গাওয়া উইল.আই.অ্যাম।

বেবো মুন্নি হুই...

বছরটা শুরু থেকে সেভাবে ভাল কাটেনি বেবোর। অনেক খাটাখাটনি করেও বক্সঅফিসে সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি `হিরোইন`। তবে বিয়ের পর থেকে এবার মনে হয় সময়টা ভালই কাটবে করিনার। এমাসেই মুক্তি পাচ্ছে `তালাশ`। জমিয়ে নেচেছেন `দাবাং টু`-র আইটেম নম্বরেও। সেই আইটেম নম্বর নিয়েই মুখ খুললেন করিনা।

নবাবী সম্পত্তির মূল্য ৭৫০ কোটি?

বিয়ে করেছেন সদ্য। জীবনের মধুচন্দ্রিমার বছর সবে শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই সইফ আলি খানের বাস এখন সপ্তম স্বর্গে। বেজায় খুশি করিনাও। তারমধ্যেই সম্প্রতি আবার জানতে পেরেছেন বিপুল সম্পত্তির মালিকানা পেতে চলেছেন সইফ!

পতৌদিদের মুঘলাই দাওয়াত

কনের বাড়ির ভোজ পর্ব শেষ। এবার পালা বরের বাড়ির ভোজসভার। সেই উপলক্ষেই দিল্লির এক সরকারি বাংলো সেজে উঠছে একেবারে মুঘল প্যালেসের ঢঙে। পতৌদি পরিবারের দাওয়াত-ই-ওয়ালিমার থিমই হল মুঘল ঘরানা। আর এই পুরো সাজসজ্জার ভার বর্তেছে গুড আর্থ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওপর। কড়া হাতে সব দায়িত্ব সামলাচ্ছেন শর্মিলা ঠাকুর।