জয় হাতছাড়া হওয়ায় হতাশ করিম
টোলগের গোলে তিন পয়েন্টের স্বপ্ন প্রায় ছোঁ মেরে কেড়ে নিল রন্টির গোল। নির্বাসন থেকে মুক্তির পর তাই মোহনবাগানের আই লিগে তিন ম্যাচে দাঁড়াল দুই পয়েন্ট। পারফরম্যান্সের মোড় ঘোরানোর জন্য নতুন চুক্তিবদ্ধ দুই ফুটবলার সুশান্ত ম্যাথু ও কুইন্টন জ্যাকবসকে নামানো থেকেও বিরত হননি কোচ করিম। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। করিম কিন্তু জয় হাতছাড়া হওয়া ম্যাচ থেকে ইতিবাচক দিকই খুঁজছেন। আর মোহনবাগান কোচের কাছে ইতিবাচক দিক একটাই,জড়তা কাটিয়ে দল আবার প্রতিযোগিতার মানসিকতায় ফিরে আসছে।