ম্যাজিক ফিগারের খুব কাছে কংগ্রেসে- কর্ণাটকের রায় লাইভ আপডেট

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও খুব একটা পিছিয়ে নেই বিজেপি ও জনতা দল সেকুলার। লড়াইয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কর্ণাটক জনতা পক্ষও।

একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস, ভরাডুবি বিজেপির

ভোটগণনার শুরুতেই পরিষ্কার কর্ণাটককে ক্ষমতা হাতছাড়া হতে চলেছে বিজেপির। তবে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। ২২৩ টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৭৩টি আসনে, বিজেপি এগিয়ে ৩৭টিতে।

নির্বিঘ্নেই ভোট কর্ণাটকে, ভোট পড়ল ৬০ শতাংশ

কড়া নিরাপত্তার সঙ্গে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। আজ দুশো তেইশটি বিধানসভা আসনে একযোগে হচ্ছে ভোটগ্রহণ। তবে, এক বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস। আজ ভোটে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের থেকেও বিজেপিকে বেশি চিন্তার রেখেছেন দলেরই প্রাক্তন লিঙ্গায়েত নেতা বিএস ইয়েদুরাপ্পা।

কাল কর্ণাটকের বিধানসভা নির্বাচনে অগ্নি পরীক্ষার সামনে বিজেপি

আগামিকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে দুশো তেইশটি বিধানসভা আসনে। বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় পেরিয়াপাটনা কেন্দ্রের ভোটগ্রহণ আঠাশে মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভোটগণনা ও ফলপ্রকাশ আটই মে। প্রাক ভোট সমীক্ষা বলছে, এবারের ভোটে যথেষ্ঠই কোণঠাসা শাসক বিজেপি। তুলনায় সুবিধাজনক অবস্থায় কংগ্রেস।

কাবেরী জলবণ্টন: সুপ্রিমকোর্টে ধাক্কা তামিলনাড়ুর

কাবেরী জলবণ্টন চুক্তি সংক্রান্ত মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেল তামিলনাড়ু সরকার। গতকাল শীর্ষ আদালত তার রায়ে তামিলনাড়ুর সেচের জলের চাহিদার তুলনায় কর্নাটকের মানুষের পানীয় জলের সমস্যাকে অগ্রাধিকার দেয়। একইসঙ্গে আজকের মধ্যে প্রয়োজনীয় পানীয় জলের চাহিদা নির্ধারণ করে একটি রিপোর্টও কর্নাটক সরকারকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে শেট্টার সরকারকে

গভীর রাজনৈতিক সঙ্কটে পড়ে গেল কর্ণাটক। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার অনুগামী ১৩ জন বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ল জগদীশ শেট্টার সরকার। রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজ মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টারকে চৌঠা ফেব্রুয়ারি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ডাকলেন রাজ্যপাল হংসরাজ ভরদ্বাজ।

কর্নাটকে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

কর্ণাটকের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিলেন লোকায়ুক্ত এনকে সুধীন্দ্র রাও। অভিযুক্ত তিনজন হলেন, ডেজিএসের এইচ ডি দেবেগৌড়া, কংগ্রেসের এস এম কৃষ্ণা এবং বিজেপির বি এস ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ে তৈরির প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে।

কর্নাটকে ট্রেনে আগুন, মৃত ২

আবার দুর্ঘটনায় রেল। কর্নাটকের উত্তরে, বেঙ্গালুরু থেকে ৬০০ কিলোমিটার দূরে, গুলবর্গাতে একটি ট্রেনে আগুন লাগে। ঘটনায় দুজন যাত্রী মারা গিয়েছেন। গুরুতর আহত অবস্থায় সাত জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুন লাগল সে বিষয় এখনও কোনও খবর পাওয়া যায়নি। দুপুর দেড়টা নাগাদ ট্রেনটি গুলবর্গা স্টেশনে পৌঁছনো মাত্রই আগুন লাগে।

দেশে বাড়ছে কৃষকদের আত্মহত্যা, বলছে পরিসংখ্যান

কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেণীপ্রসাদ বর্মা কৃষিপণ্যের মূল্যবৃদ্ধিতে কৃষকদের ভাগ্যোদয় দেখতে পেলেও প্রকৃত চিত্রটা অনেকটাই আলাদা। পরিসংখ্যান বলছে, দেশজুড়ে নানা সমস্যায় জর্জরিত কৃষকরা। কৃষি উত্‍পাদন বৃদ্ধির শ্লথ গতি বাড়াচ্ছে চিন্তা। কৃষি নির্ভর রাজ্যগুলিতে দিন দিন বাড়ছে আত্মহত্যার সংখ্যা।