কলকাতা জুড়েও গড়াপেটার জাল, ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ

স্পট ফিক্সিং। দু অক্ষরের এই শব্দের ধাক্কায় আপাতত টালমাটাল ক্রিকেট বিশ্ব। ফিক্সিংয়ের কালো ছায়া গ্রাস করেছে আইপিএল-কেও। দুবাই- মুম্বইয়ের পাশাপাশি, জুয়ার ব্যবসায় নাম জড়িয়েছে  কলকাতারও। কীভাবে চলছে এই শহরের ক্রিকেট জুয়া? চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

কলকাতায় বৃষ্টি-ঝড়ে উপড়ে পড়ল গাছ, ব্যাহত যান চলাচল

পূর্বাভাস ছিলই। তা অক্ষরে অক্ষরে মেনে সন্ধের পর তাই ঝেপে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। মহাত্মা গান্ধী রোডের ওপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে ঝড়ে একটি গাছ রাস্তার ওপর পড়ে যায়। এর জেরে ব্যাহত হয় যান চলাচল। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পুরসভার কর্মীরা গাছটি কেটে সরিয়ে দেন।

সোহারাবুদ্দিন মিথ্যা এনকাউন্টার মামলায় চার্জশিটে রাজস্থানের প্রাক্তন মন্ত্রীর

সোহারাবুদ্দিনের মিথ্যে এনকাউন্টার মামলায় বিজেপি নেতা ও রাজস্থানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করল সিবিআই। কাটারিয়ার সঙ্গে ওই একই অভিযোগে আরও তিন জনের বিরুদ্ধেও চার্জশিট গঠন করা হয়েছে।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

চিটফান্ড কেলেঙ্কারি: আজ হাইকোর্টে হলফনামা রাজ্যের

চিটফান্ড কেলেঙ্কারি মামলায় আজ হাইকোর্টে হলফনামা দেবে রাজ্য সরকার। হলফনামার বয়ান স্থির করতে গতকাল জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিসের ডিজি।ভিও- চিটফান্ড কেলেঙ্কারি রুখতে এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।  দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই সরকারের কাছে এবিষয়ে জানতে চাওয়া হয়েছে।  

শ্রম দিবসে টিকে থাকার চূড়ান্ত লড়াইয়ে গম্ভীররা

নয় ম্যাচের মধ্যে ছটিতে হার ঘরে-বাইরে চাপের মুখে ফেলে দিয়েছে নাইট রাইডার্সকে। এই চাপ মাথায় নিয়েই বুধবার রায়পুরের বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ডেয়ারডেভিলসের মুখোমুখি হচ্ছে কেকেআর। ম্যাচের আগে দল বাছাই নিয়ে দুই মেরুতে নাইট অধিনায়ক গৌতম গম্ভীর ও কোচ ট্রেভর বেইলিস। ইউসুফ পাঠানকে খেলানো নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য, অনুদান প্রাপ্ত স্কুলকে স্পনসর্ড করার পথে স্থগিতাদেশ

ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সরকারি অনুদান প্রাপ্ত স্কুলকে সরকারি স্পনসর্ড স্কুলে পরিণত করার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সরকারের এই উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছে আদালত।

বিসলার বাজিগরে নাইট এখনও দিনের আলোয়

ঘরের মাঠে দুরন্ত জয় নাইটদের। আজকের ম্যাচ থেকেই জয়ে ফিরল কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ছয় উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব করে ১৪৯ রান। এই রান ধাওয়া করে ৪ উইকেটে নাইটরা জেতার লক্ষ্যে পৌঁছিয়ে যায়।

স্মিথের ব্যাটিং দাপটে সচিনময় কলকাতা অস্তমিত

ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার নাইটদের। বুধবারের ম্যাচে ৫ উইকেটে কলকাতা হারই বড় নয়, বৃষ্টি ভেজা মাঠে দুই প্রত্যাশায় জটে ছিল শহর। এক গম্ভীরদের জয় আর দ্বিতীয়টি সচিনের জন্মদিনে ভগবানের দুরন্ত ব্যটিং। কিন্তু কেউই কোনও আশা রাখাতে পারেননি।