রাজা চলে বাজার সে, কুত্তা ভৌকে হাজার সে: কাটজুকে মমতা

"রাজা চলে বাজার সে, কুত্তা ভৌকে হাজার সে..." আজ বেঙ্গল বিল্ডসের উদ্বোধনী অনুষ্ঠানে এই ভাষাতেই প্রাক্তন বিচারপতি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজুর সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী জানান প্রাক্তন বিচারপতির কোনও চিঠিই তিনি পাননি। এর আগে আজই কড়া সমালোচনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান কাটজু। চিঠিতে তিনি বলেন, রাজ্যের মন্ত্রী-আমলারা মুখ্যমন্ত্রীর সামনে খোলামনে কথা বলতে ভয় পাচ্ছেন।

যাদবপুরের সিপিআইএম পার্টি অফিসে তৃণমূলের হামলা

সিপিআইএমের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল যাদবপুরের নয় বি বাসস্ট্যান্ডের সামনে। গতকাল সন্ধ্যায় বেশ কয়েকজন সিপিআইএম কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। 

মুখ্যমন্ত্রী `একনায়ক`, `অসহিষ্ণু`: মার্কণ্ডেয় কাটজু

শিলাদিত্য চৌধুরীকে `মাওবাদী` তকমা দিয়ে গ্রেফতার করার ঘটনার কড়া সমালোচনা করলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। একসময় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেও রবিবার এক বিবৃতিতে কাটজু তাঁকে `একনায়ক`, `অসসহিষ্ণু` এবং `খামখেয়ালী` বলে উল্লেখ করেন।

নিম্নমানের লেখক রুশদি, বললেন কাটজু

মাস কয়েক আগেই সাংবাদিকদের `জ্ঞান` এবং `শিক্ষা`র গভীরতা নিয়ে কটাক্ষ করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সলমন রুশদিকে `একজন খারাপ ও নিম্নমানের লেখক` বলে বর্ণনা করে নয়া বিতর্কের জন্ম দিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু।