দীর্ঘদিন বাদে বড় জয়ের স্বাদ পেলেন ধোনি

অনেকদিন পর ভারতীয় ক্রিকেটে বড় ব্যবধানে জয় এল। কোচিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে একদিকে সিরিজে সমতায় ফিরল ভারত। অন্যদিকে ১২৭ রানের বড় জয়ে ধোনির সংসারে ফিরে এল স্বস্তির বাতাস। একসঙ্গে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটে বিভাগেই `ক্লিক` করে জয় পাওয়াটা ধোনির দল প্রায় ভুলেই গেছিল। অবশেষে সেটা এল কোচির নেহেরু স্টেডিয়ামে। এই স্বস্তির জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন এমন একজন যিনি ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় সমালোচনার পাত্র হয়েছিলেন। ধোনির প্রিয় পাত্র বলেই দলে আছেন বলে যাকে নিয়ে হাসিঠাট্টা করা হচ্ছিল।

ভারত ২৮৫/৬, ধোনি-জাদেজা দুরন্ত

সিরিজে সমতায় ফেরার ম্যাচেও সেই এক কাহিনি। প্রথমে ব্যাট করে কোচিতে ভারতের ব্যাটিং বিপর্যয়। পরে অবশ্য সেটা সামলে নিয়ে ধোনি-জাদেজার ব্যাটে ভর করে ২৮৫ রানের ইনিংস গড়ল ভারত।

ভারতীয় মত্‍সজীবী হত্যা, ক্ষমা চাইলেন ইতালীয় রাষ্ট্রদূত

কোঙ্কন উপকূলে ভারতীয় মত্‍সজীবীদের জলযানে ইতালীয় জাহাজের গুলি ঘিরে নয়াদিল্লি-রোম কূটনৈতিক টানাপোড়েন তীব্র হল। বৃহস্পতিবার রাতে ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত জিয়াকোমো স্যানফেলিসে ডি মন্টেফোর্টে`কে সাউথ ব্লকে তলব করে এ ব্যাপারে `কড়া প্রতিক্রিয়া` জানানো হয়েছে।

ব্যারেটো ও ওডাফা খেললেন, মোহনবাগান জিতল

হোসে রামিরেজ ব্যারটো ছিলেন। যুক্ত হয়েছেন, ওডাফা ওকোলি! চলতি মরসুমে প্রায় প্রতিটি ম্যাচেই মোহনবাগানের হারজিত নির্ভর করছে এঁদের পারফরম্যান্সের উপর।