পার্ক স্ট্রিট কাণ্ড: বছর ঘুরেও মিলছে না আলোকবর্তিকার সন্ধান
পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ড। ঘটনার ভয়াবহতা তো ছিলই। পাশাপাশি রাজনৈতিক চাপানউতোর, একাধিক বিতর্ক রাতারাতি প্রচারের আলোয় ঠেলে দিয়েছিল এক সাধারণ মহিলাকে। সাজানো ঘটনা, ক্লায়েন্টের সঙ্গে গোলমাল। এমন হাজারো বক্রোক্তিতে বারবার লাঞ্জিত হয়েছেন। তবু হাল ছাড়েননি। কিন্তু এক বছর ধরে চূড়ান্ত প্রতিকূলতার বিরুদ্ধে যিনি একা অসম লড়াই চালিয়ে যাচ্ছেন, আজ কেমন আছেন তিনি?