অশান্ত হাজরায় পুলিসের লাঠিচার্জ, বচসায় মদন

আজ রাসবিহারি মোড় থেকে ধর্মঘটীদের একটি মিছিল যাচ্ছিল ভবানীপুরে। মিছিল যখন হাজরা মোড়ে, সেসময় সেখান দিয়ে যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি হাজরা মোড়ে উপস্থিত পুলিসকর্মীদের মিছিল সরিয়ে দিতে নির্দেশ দেন। ধর্মঘটীদের সঙ্গে তাঁর বচসাও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি জেলায় জেলায়

এগারোটি ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে বিভিন্ন জেলাতেও। বন্ধ রয়েছে অধিকাংশ দোকান বাজার। রাস্তায় জন সাধারণের উপস্থিতি অন্য দিনের চেয়ে কম। ধর্মঘটের ভাল সাড়া মিলেছে বর্ধমানে। সরকারি বাস চলছে না। হাতে গোনা কিছু বেসরকারি বাস পথে নেমেছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের চেয়ে যাত্রী কম। বন্ধ রয়েছে এটিএম পরিষেবা।

বৈঠকই সার, ধর্মঘটে প্রায় শূন্য কলকাতার রাজপথ

শাসক এবং বিরোধীপক্ষের মধ্যে যুদ্ধং দেহি টানাপোড়েনের মধ্যেই রাজ্যে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। তবে বাস এবং ট্যাক্সি মালিকদের সঙ্গে পরিবহণমন্ত্রীর দফায় দফায় বৈঠকই সার হল। ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘটে কলকাতার রাজপথ সকাল থেকেই ফাঁকা।

ধর্মঘটে স্তব্ধ শহর

সাধারণ ধর্মঘটের ভালো প্রভাব পড়ল কলকাতায় ও আশপাশের এলাকায়। সরকারি বাস বা ট্রেন চললেও তাতে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। পরে যাত্রীর অভাবে অনেক যানবাহনই রাস্তা থেকে তুলে নেওয়া হয়। রাস্তাঘাট ছিল শুনশান। স্কুলে-অফিসে উপস্থিতি ছিল বেশ কম।