ত্রিফলা দুর্নীতিকাণ্ড: ডেপুটেশনে পুর ইঞ্জিনিয়াররা

ত্রিফলা আলো দুর্নীতিকাণ্ডে আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে নিজেদের বাঁচাতে চাইছে কর্তৃপক্ষ। পুর কমিশনারকে ডেপুটেশনে এই অভিযোগই জানালেন পুর ইঞ্জিনিয়াররা। তাঁদের বক্তব্য, দোষ ঢাকতে সাধারণ কর্মীদের শিখণ্ডি করার চেষ্টা হচ্ছে। ত্রিফলাকাণ্ডে গতকালই শোকজ করা হয়েছে আলো বিভাগের বর্তমান ও প্রাক্তন ডিজি এবং জোন ফোর-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। এই শোকজ প্রত্যাহারেরও দাবি তোলা হয়েছে।

গার্ডেনরিচে পুলিসের সামনেই চলল গুলি, আহত ২

জমি নিয়ে বিবাদের জেরে গার্ডেনরিচের  রাজাবাগান থানা এলাকার পাঁচপাড়া  রোডে  পুলিসের সামনেই চলল গুলি ও বোমাবাজি। জমি ঘেরা নিয়েই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জখম হয়েছেন দুজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

র‍্যাগিং-এ অভিযুক্তদের বিরুদ্ধে এফআরআই করল না এসআরএফটিআই

র‍্যাগিং-এ অভিযুক্ত ৮ ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে গিয়েও পিছিয়ে এল এসআরএফটিআই। আপাতত অভিযুক্ত ৮ জনকে হস্টেল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতই ডিসেম্বর রিপোর্ট জমা দেবে কমিটি।

ত্রিফলা বিতর্ক: মেয়রের পাশে নেই পারিষদরাই?

কলকাতা পুরসভার ইন্টারনাল অডিটের আগে ত্রিফলা আলোর জন্য বকেয়া বিল মেটানো নিয়ে দ্বিধাবিভক্ত মেয়র পারিষদরাই। শনিবার বিল মেটানো নিয়ে মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে বসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই বৈঠকেই মেয়র পারিষদরা জানিয়ে দেন, অডিটের আগে বিল মেটানো নিয়ে পুরসভার সিদ্ধান্তে তাঁরা আপত্তি না জানালেও বিষয়টি নিয়ে কোনও মতামতও দেবেন না তাঁরা।

হলদিয়া বন্দরে সমস্যা অব্যাহত

হলদিয়া বন্দরের সঙ্কট অব্যহত । পণ্য খালাস না করতে পেরে বৃহস্পতিবার একটি মালবাহী জাহাজ  ওড়িশার ধামড়া বন্দরে চলে যেতে বাধ্য হয়েছে। ওই  জাহাজটিতে এনটিপিসির ফরাক্কা ও কাহালগাঁ তাপবিদ্যুত কেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছিল। অভিযোগ, এম এস বার্জের বদলে বেআইনি ভাবে ৪টি ইনল্যান্ড বার্জের সাহায্যে কয়লা নামানোর চেষ্টা করছিল বন্দর কর্তৃপক্ষ।

নবমীতে বাঙালি সাজে শহর পরিক্রমা দুঙ্গার

নবমীর দিনও পুজোর উৎসবে বাঙালির পোশাকে মাতলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার দুঙ্গা। ধুতিপাঞ্জাবি পরে সকাল বেলা থেকেই তিনি বেরিয়ে পড়েন কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। দুপুর বারোটা নাগাদ দুঙ্গা পৌঁছন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। দুঙ্গার আসার খবর শুনে তাঁকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়।

নবমীর উৎসবে মাতোয়ারা দিল্লি, ফরিদাবাদ

মহানবমীতে জমজমাট রাজধানী দিল্লির বাঙালিপাড়া। পুজো বলে কথা। আর তাই ভিনরাজ্যে বসেও বাংলার উত্সবের স্বাদ চেটেপুটে নিতে মরিয়া প্রবাসী বাঙালিরা।  বেলা বাড়তে না বাড়তেই চোখে পড়ার মতো ভিড় চিত্তরঞ্জন পার্ক শিবমন্দির এলাকায়। পুজোর শেষদিনে পরবাসেই নিজদেশের আমেজে মাতোয়ার বাঙালি।

এখনও ফেরার হাওড়ার নৃশংস কন্ডাকটর

হাওড়ায় কন্ডাকটরের তিন ছাত্র কে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়নি অভিযুক্তরা। মঙ্গলবার ভাড়া না দেওয়ায় বাস থেকে ৩ ছাত্রকে ধাক্কা মারে কন্ডাক্টর। চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায় চালক। পলাতক বাসের কন্ডাক্টরও।

নৃশংস কন্ডাক্টরের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের

ভাড়া না দেওয়ার অভিযোগে তিন স্কুলছাত্রকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। ওই ৩ ছাত্রের মধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জিটি রোডে।